ঢাকা শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • শিক্ষামন্ত্রীকে না সরালে পরের দাবি প্রধানমন্ত্রীর পদত্যাগ বরিশাল নগরীর বিসিক শিল্প এলাকা থেকে যুবকের মরদেহ উদ্ধার বানারীপাড়ায় নবীকে কটূক্তির অভিযোগে যুবককে জুতার মালা গৌরনদীতে সকালে ঢালাই বিকেলে ভেঙে পড়েছে  অর্ধকোটি টাকার গার্ডার ব্রিজ দু-এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি এমপি গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিইসি ও স্পিকারকে জামায়াতের চিঠি গৌরনদীতে শিক্ষার্থীর টিফিনের রুটিতে মিলল ব্লেড ব্রাজিলভক্ত ১৭ শিক্ষার্থীকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন আর্জেন্টিনাভক্ত শিক্ষক এবার বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত বিএম কলেজে ছাত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য শিক্ষকের, তদন্ত কমিটি গঠন
  • জাতীয় পর্যায়ে অংশ নেবে ভান্ডারিয়া মেয়ে নিসা বিনতে জাহিদ

    জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২২

    জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২২
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২২ এ বিভাগীয় পর্র্যায়ে “বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ” বিষয়ে উপস্থিত কক্তৃতায় বরিশাল বিভাগীয় পর্যায়ে প্রথম হয়েছে পিরোজপুরের ভান্ডারিয়া বন্দর সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী নিসা বিনতে জহিদ। 

    সে ভান্ডারিয়া উপজেলার ১৩নং দক্ষিণ শিয়ালকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. জাহিদুল ইসলাম এবং ৬৭নং নিজ ভান্ডারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক খাদিজা আক্তার দম্পতির বড় মেয়ে এবং ভান্ডারিয়া বন্দর সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ৭মশ্রেণির ছাত্রী।

    জানাগেছে, গত ১৮মে উপজেলা, ২৩মে পিরোজপুর জেলা এবং বিভাগীয় পর্যায়ে রবিবার বরিশাল সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে বিদ্যালয়ে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২২ উপলক্ষে বিভিন্ন ইভেন্টে জেলা পর্যায় থেকে প্রথম স্থান অধিকারীরা অংশ গ্রহন করে। এতে অংশ নিয়ে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ বিষয়ে উপস্থিত কক্তৃতায় বরিশাল বিভাগীয় পর্যায়ে প্রথম হয়েছে। 

    ভান্ডারিয়া বন্দর সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাহমুদ চৌধুরী জানান, নিসা এই বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী। বরিশাল বিভাগীয় পর্যায়ে বক্তৃতায় প্রথম হয়ে আগামী ৫জুন জাতীয় পর্যায়ে অংশ নেবে সে। আমি তার উত্তর’ত্তর সাফল্য কামনা করি।

    উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জহিরুল আলম জানান, ২০২০সালে জাতীয় শিশু পুরস্কার অনুষ্ঠান বৈশ্বিক অতি মারি করোনার কারনে স্থগিত থাকায় এবছর তা অনুষ্ঠিত হয়। আর এতে উপস্থিত বক্তৃতায় প্রথম হয় নিসা বিনতে জাহিদ।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ