ঢাকা শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ গুরুতর অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি : বঙ্গভবন অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির! রাজকীয় বিদায়ের প্রস্তুতি আর্জেন্টিনার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন মোদীর আশ্বাসে থামছে না আন্দোলনকারীরা, কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা রাষ্ট্রপতি পদ শূন্য হলে ৯০ দিনেই ভোট, যেভাবে নির্বাচন করে ইসি রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার শিক্ষামন্ত্রীকে না সরালে পরের দাবি প্রধানমন্ত্রীর পদত্যাগ বরিশাল নগরীর বিসিক শিল্প এলাকা থেকে যুবকের মরদেহ উদ্ধার বানারীপাড়ায় নবীকে কটূক্তির অভিযোগে যুবককে জুতার মালা
  • আমতলীর ৩টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ 

    আমতলীর ৩টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্য অধিদপ্তরের অভিযানে বরগুনার আমতলী উপজেলার ১২টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে ৩টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে দেওয়া হয়েছে। 

    বরগুনা সিভিল সার্জন ডাঃ ফজলুল হক এর নির্দেশে আমতলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মুনয়েম সাদ অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধে গতকাল শনিবার দিনব্যাপী অভিযান পরিচালনা করে। অভিযানে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাসহ পুলিশ অংশ নেয়।   

    রবিবার সকালে থেকে ইউনিক স্পেশালাইডস হাসপাতাল, সময় মেডিকেয়ার এন্ড হসপিস ও আমতলী ডায়বেটিস সমিতি নামের তিনটি অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার স্বাস্থ্যবিভাগ বন্ধ ঘোষণা করেছেন।


    আমতলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মুনয়েম সাদ বলেন, অভিযানে ওই তিনটি ক্লিনিক ও ডায়াগনস্টিক  সেন্টার পরিচালনা করতে বৈধ কোনো কাগজপত্র না থাকায় আজ থেকে সেগুলো বন্ধ ঘোষণা করা হয়। 


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ