ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • মঠবাড়িয়ায় রাজনৈতিক দলের নেতাদের সাথে অপরাজিতাদের মতবিনিময় 

    মঠবাড়িয়ায় রাজনৈতিক দলের নেতাদের সাথে অপরাজিতাদের মতবিনিময় 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নারীর রাজনৈতিক ক্ষমতায়ন বিষয়ে পিরোজপুরের মঠবাড়িয়ায় রাজনৈতিক দলের নেতাদের সাথে অপরাজিতাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার মঠবাড়িয়া উপজেলা অফিসার্স ক্লাব হল রুমে বে-সরকারি উন্নয়ন সংস্থা রূপান্তর এ সভার আয়োজন করেন।

    সভায় অপরাজিতা ও নারী উন্নয়ন ফোরামের সদস্য রাশিদা বেগম এর সভাপতিত্ব বক্তব্য রাখেন, উপজেলা জাসদ সভাপতি রনজিৎ হাওলাদার, ওয়ার্কাস পার্টির সভাপতি রমা রানী মজুমদার, সাধারণ সম্পাদক প্রশান্ত হাওলাদার, বিএনপি‘র সহ-সভাপতি এস.এম ফেরদৌস রুম্মান, দাকিল মাদ্রাস শিক্ষক আব্দুর কুদ্দুস, আইনজীবি সহকারি মো. মোজাম্মেল, স্ংস্কৃতিক ব্যক্তিত্ব কিশোর কুমার হালদার, রূপান্তর  মঠবাড়িয়া কর্মকর্তা কোহিনুর বেগম প্রমূখ।

    বক্তারা এসময় রাজনৈতিক দল ও স্থানীয় সরকারে নারীর অবস্থান, জাতীয় পর্যায়ে রাজনৈতিক দলে নারী, মঠবাড়িয়া উপজেলা রাজনৈতিক দলে নারী, ইউনিয়ন পরিষদ নির্বাচন ও নারী, নারীর রাজনৈতিক ক্ষমতায়নে স্থানীয় রাজনৈতিক দলের ভূমিকা বিষয়ে আলোচনা করেন। তবে এ আলোচনায় আওয়ামীলীগ ও জাতীয় পার্টির কোন নেতা অংশ গ্রহণ করেননি বলে রূপান্তর মঠবাড়িয়া কর্মকর্তা কোহিনুর বেগম জানিয়েছেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ