সাংবাদিক অপূর্ব অপুকে অপহরণের চেষ্টা

সময় টেলিভিশনের বরিশাল অফিস প্রধান অপূর্ব অপুকে অপহরণের চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা।
রোববার (২৯ মে) দুপুর তিনটা ৩০ মিনিটের দিকে উত্তর বগুড়া রোড মুমীতু কমিউনিটি সেন্টারের সামনে এই ঘটনা ঘটে।
খবর পেয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার (ডিবি) মঞ্জুর হোসেন এসে ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় তিনি সিসি টিভি ফুটেজ দেখে দুর্বৃত্তদের সনাক্ত করে আইনের আওতায় আনার আশ্বাস দেন।
উপ পুলিম কমিশনার (ডিবি) মঞ্জুর হোসেন বলেন, আমরা প্রাথমিক পর্যায়ে অভিযোগটি পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। সিসি টিভি ফুটেজ দেখা গেছে দুষ্কৃতকারীরা সাংবাদিক অপুর্ব অপুকে সড়কের মাঝে পথরোধ করে মারধরের চেষ্টা করে। পরে অপু তাদের হাত থেকে ছুটে দৌড়ে পালিয়ে যেতে সক্ষম হয়। এ বিষয়টি নিয়ে কথা বলে ব্যবস্থা নেয়া হবে।
এইচকেআর