ঢাকা শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ গুরুতর অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি : বঙ্গভবন অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির! রাজকীয় বিদায়ের প্রস্তুতি আর্জেন্টিনার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন মোদীর আশ্বাসে থামছে না আন্দোলনকারীরা, কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা রাষ্ট্রপতি পদ শূন্য হলে ৯০ দিনেই ভোট, যেভাবে নির্বাচন করে ইসি রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার শিক্ষামন্ত্রীকে না সরালে পরের দাবি প্রধানমন্ত্রীর পদত্যাগ বরিশাল নগরীর বিসিক শিল্প এলাকা থেকে যুবকের মরদেহ উদ্ধার বানারীপাড়ায় নবীকে কটূক্তির অভিযোগে যুবককে জুতার মালা
  • আমতলীতে ছেলের প্রেমের সম্পর্কের কারনে বৃদ্ধ বাবাকে মারধরের ভিডিও ভাইরাল

    আমতলীতে ছেলের প্রেমের সম্পর্কের কারনে বৃদ্ধ বাবাকে মারধরের ভিডিও ভাইরাল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বগুনার আমতলীতে ছেলের প্রেমের সম্পর্কের কারনে  ৭০ বছর বয়সি বাবা হামেদ আকন  জিরাত আকন ও তার লোকজন মারধর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।  হামেদ আকন নামের  ঐ বৃদ্ধকে মারধরের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এঘটনায় দৃষ্টান্ত মুলক শাস্তি দাবি করেছেন তার পরিবার ও এলাকাবাসী। 

     ঘটনা ঘটেছে শনিবার বিকেলে আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নের কাঠালিয়া গ্রামে। জানা গেছে, উপজেলার হলদিয়া ইউনিয়নের কাঠালিয়া গ্রামের হামেদ আকনের ছেলে নিপু আকন পার্শ্ববর্তী কুলইরচর গ্রামের রাজ্জাক মোল্লার মেয়ে মনিরার সাথে গত দশ বছর ধরে প্রেমের সম্পর্ক গড়ে তুলে। ২০১৮ সালে তারা পটুয়াখালী আদালতে নোটারির মাধ্যমে বিয়ে করেন। ২০২০ সালে পুরনায় তারা আবার কাবিন করে বিয়ে করেন। কিন্তু এ বিয়ে মেয়ের বাবা রাজ্জাক মোল্লা মেনে নেয়নি। 

    গত ১৫ দিন পুর্বে রাজ্জাকমোল্লা তার মেয়েকে একই গ্রামের রিয়াজ চৌকিদার কাছে বিয়ে দেয়ার চেষ্টা করেন। মেয়ে মনিরা নিপু আকনের সাথে তার বিয়ে হয়ে গেছে বলে রিয়াজকে জানিয়ে দেয়। কিন্তু রিয়াজ তার কথা বিশ্বাস করেনি। মেয়ের বাবা রিয়াজের সাথে তাকে বিয়ে দিতে উঠেপড়ে লেগে যায়। নিরুপায় হয়ে মনিরা তার স্বামী নিপুর আকনের সাথে গত ২২ মে চলে যায়। এ ঘটনার জের ধরে শনিবার বিকেলে মনিরার ভগ্নিপতি জিরাত আকন, রিয়াজ চৌকিদার ও আসিব নিপু আকনের বাড়িতে আসে। নিপু আকনের বৃদ্ধ বাবা হামেদ আকনকে তারা ঘর থেকে তুলে আনে। 

    পরে লাঠি দিয়ে বেধরক মারধর করে। তাদের নির্যাতন থেকে রক্ষায় দৌড়ে পালাতে চেষ্টা করেন বৃদ্ধ হামেদ। কিন্তু তারা করে তাকে বেধরক মারধর করেছে জিরাত আকন ও তার লোকজন। তাকে রক্ষায় পুত্রবধূ তানিয়া আক্তার এগিয়ে এলে তাকেও তারা মারধর করেছে এমন অভিযোগ বৃদ্ধ হামেদ আকনের। এ ঘটনার পরপর বৃদ্ধ হামেদ আকনকে স্বজনরা উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেয়। বৃদ্ধ হামেদ আকনকে মারধরের ঘটনার ভিডিও শনিবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায় । 

    এ ঘটনার সাথে জড়িত জিরাত আকন, রিয়াজ চৌকিদার, রাজ্জাক মোল্লা ও আসিবের শাস্তি দাবি করেছেন তার পরিবার ও এলাকাবাসী। নিপু আকন বলেন, মনিরা ও আমি উভয়কে উভয় ভালোবাসি। আমরা দুজনে দুই বার বিয়ে করেছি। কিন্তু পরিবার যাতে ভালোভাবে মেনে নেয় সেই জন্য সংসার করেনি। কিন্তু আমাদের বিয়ে মনিরার পরিবার মেনে নেয়নি। উল্টো তারা মনিরাকে রিয়াজ চৌকিদারের সাথে বিয়ে দেয়ার চেষ্টা করে। উপায় না পেয়ে আমার গত ২২ মে পালিয়ে এসে সংসার শুরু করেছি। 

    তিনি আরও বলেন, এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে মনিরার ভগ্নিপতির ও রিয়াজ চৌকিদারসহ ৩-৪ জনে আমার বাবাকে নির্মমভাবে মারধর করেছে। আমি এ ঘটনার বিচার চাই। রাজ্জাক মোল্লা বলেন, আমার মেয়েকে নিপু আকন তুলে নিয়েছে। তুলে নিয়েই খ্যান্ত হয়নি, আমার মেয়েকে একটি রুমে আটকে রেখে তার মনের বিরুদ্ধে নাচিয়েছে। ওই নাচের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেয়। এতে ক্ষিপ্ত হয়ে আমার জামাতা ও নাতি নিপুর বাড়িতে গিয়ে তার বাবার কাছে জানতে চেয়েছে। ওই সময় একটু কথা কাটাকাটির ঘটনা ঘটেছে। মনিরা আক্তার বলেন, আমি আমার স্বামী নিপুর সাথে এসেছি। আমাকে সে তুলে আনেনি। আমতলী থানার ওসি একেএম মিজানুর রহমান বলেন,  ঘটনাস্থলে  পুলিশ পাঠানো হয়েছে  অভিযোগ পলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ