ঢাকা বুধবার, ১২ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে ১২ ঘণ্টা লোডশেডিং, মারাত্মকভাবে বিপর্যস্ত জনজীবন শেখ হাসিনা ফিরলে পূর্ণ নিরাপত্তায় বিচারিক প্রক্রিয়ার মুখোমুখি হবেন দর্শনার্থী পাচ্ছে না বরিশাল বিভাগীয় জাদুঘর! নদীভাঙন ও দালালমুক্ত ভূমিসেবার দাবিতে প্রশাসকের আশ্বাস বরিশালে কৃষির চিরচেনা সংকট মোকাবিলায় জনপ্রিয় হচ্ছে ‘মালচিং পদ্ধতি’ বরিশালে ফুটওভারব্রিজ নির্মাণসহ ৫ দফা দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ গৌরনদীতে পাচারকালে ভ্যানভর্তি সার আটক, ডিলারকে জরিমানা ১৩ শিক্ষকের ১২ পরীক্ষার্থী, পাস ১ উজিরপুরে স্বাস্থ্য কর্মকর্তার সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা গৌরনদীতে অন্তঃস্বত্তা গৃহবধূর রহস্যজনক মৃত্যু
  • বোনের জানাযায় এসে লাশ হলেন ভাই  

    বোনের জানাযায় এসে লাশ হলেন ভাই  
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    রমজান হাওলাদার। থাকতেন ঢাকায়। বোনের জানাযায় অংশ নিতে যাচ্ছিলেন বরিশাল। উঠেছিলেন যমুনা লাই‌নের একটি বাসে। যে বাসটি দুর্ঘটনার কবলে পড়ে। এতে প্রাণ যায় ১০ জনের।  এই ১০ জনের একজন রমজান।

    রোববার (২৯ মে) দুপুরে রমজান হাওলাদারের ভাই না‌সির হাওলাদার  বলেন, আমাদের বোন ময়না বেগম মারা গেছেন শ‌নিবার (২৮ মে)। আজ তার দাফন হওয়ার কথা ছিলো। এ কারণে ভাই ঢাকা থেকে আসছিলেন। কিন্তু পথে দুর্ঘটনায় তিনি মারা গেলেন। একসঙ্গে ভাই ও বোনকে হারালাম। এ শোক সহ্য করার মতো না। 

    তিনি আরও জানান, রমজান ঢাকার সাভারের জিরাবোতে এক‌টি গার্মেন্টেসে সি‌কিউরিটির দা‌য়িত্বে ছি‌লেন।

    উজিরপুর থানার পু‌লিশের উপ-প‌রিদর্শক মোহাম্মদ সালাউদ্দিন জানান, লাশ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।


    উল্লেখ্য, চালক নিয়ন্ত্রণ হারালে গাছের সঙ্গে ধাক্কা লেগে বাসের ১০ যাত্রী নিহত হন। রোববার ভোরে উজিরপুরের বামরাইল ইউনিয়নে ঢাকা-বরিশাল মহাসড়কের সানুহারে এ দুর্ঘটনা ঘটে। এর কারণ ক্ষতিয়ে দেখতে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ