ঢাকা বুধবার, ১২ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে ১২ ঘণ্টা লোডশেডিং, মারাত্মকভাবে বিপর্যস্ত জনজীবন শেখ হাসিনা ফিরলে পূর্ণ নিরাপত্তায় বিচারিক প্রক্রিয়ার মুখোমুখি হবেন দর্শনার্থী পাচ্ছে না বরিশাল বিভাগীয় জাদুঘর! নদীভাঙন ও দালালমুক্ত ভূমিসেবার দাবিতে প্রশাসকের আশ্বাস বরিশালে কৃষির চিরচেনা সংকট মোকাবিলায় জনপ্রিয় হচ্ছে ‘মালচিং পদ্ধতি’ বরিশালে ফুটওভারব্রিজ নির্মাণসহ ৫ দফা দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ গৌরনদীতে পাচারকালে ভ্যানভর্তি সার আটক, ডিলারকে জরিমানা ১৩ শিক্ষকের ১২ পরীক্ষার্থী, পাস ১ উজিরপুরে স্বাস্থ্য কর্মকর্তার সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা গৌরনদীতে অন্তঃস্বত্তা গৃহবধূর রহস্যজনক মৃত্যু
  • হঠাৎ সড়কে উল্টে গেল প্রবেশন অফিসারের প্রাইভেটকার

    হঠাৎ সড়কে উল্টে গেল প্রবেশন অফিসারের প্রাইভেটকার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল নগরীতে ঝালকাঠি সমাজ সেবা কার্যালয়ের প্রবেশন অফিসার এর ব্যাক্তিগত প্রাইভেট কার দুর্ঘটনার শিকার হয়েছে। 

    শনিবার রাত ৮টার দিকে নগরীর ফজলুল হক এ্যাভিনিউ জেলা ও দায়রা জজ আদালতের গেটের সামনে গাড়িটি হঠাৎ করে উল্টে যায়। তবে এঘটনায় কেউ হতাহত হয়নি। 

    বিষয়টি নিশ্চিত করে ঝালকাঠি সমাজ সেবা কার্যালয়ের প্রবেশন অফিসার সানজিদা আয়েশা জানান, তার শ্বশুর বাড়ি বরিশাল নগরীর কালীবাড়ি রোড এলাকায়। সেখান থেকে তার স্বামী ঢাকা যাওয়ার উদ্যোশে প্রাইভেটকারে করে লঞ্চঘাটে যায়। তাকে নামিয়ে দিয়ে চালক সাগর গাড়ি নিয়ে ফেরার পথে হঠাৎ বিকট শব্দে গাড়ির সামনে চাকা বাস্ট হয়ে গাড়িটি উল্টে যায়। তিনি বলেন, চালক সাগর ঠিক আছে। তার কিছুই হয়নি। 
    এঘটনার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাইভেট কারটি উদ্ধার করে। 


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ