কাজী নজরুল ইসলামের ১২৩তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বিদ্রোহীর শতবর্ষ, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৩তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে বরিশালে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সন্ধ্যা ৭ টায় আগামী সাংস্কৃতিক সংগঠন বরিশাল এর আয়োজনে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশালের জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার। আগামী সাংস্কৃতিক সংগঠন এর আহবায়ক পাপিয়া জেসমিন এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রশান্ত কুমার দাস, সংস্কৃতিজন দিপংকর চক্রবর্তী, বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদ এর সভাপতি নাজমুল হোসেন আকাশ, মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সাবেক শিশু বিষয়ক কর্মকর্তা পঙ্কজ রায় চৌধুরীসহ সাংস্কৃতিক অঙ্গনের বিভিন্ন সদস্যরা।
শুরুতে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৩তম জন্মবার্ষিকীর উপলক্ষে নজরুল জীবনী নিয়ে অতিথিরা আলোচনা করেন। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এএজে