ঢাকা বুধবার, ১২ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক বরিশালে ১২ ঘণ্টা লোডশেডিং, মারাত্মকভাবে বিপর্যস্ত জনজীবন শেখ হাসিনা ফিরলে পূর্ণ নিরাপত্তায় বিচারিক প্রক্রিয়ার মুখোমুখি হবেন দর্শনার্থী পাচ্ছে না বরিশাল বিভাগীয় জাদুঘর! নদীভাঙন ও দালালমুক্ত ভূমিসেবার দাবিতে প্রশাসকের আশ্বাস বরিশালে কৃষির চিরচেনা সংকট মোকাবিলায় জনপ্রিয় হচ্ছে ‘মালচিং পদ্ধতি’ বরিশালে ফুটওভারব্রিজ নির্মাণসহ ৫ দফা দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ গৌরনদীতে পাচারকালে ভ্যানভর্তি সার আটক, ডিলারকে জরিমানা ১৩ শিক্ষকের ১২ পরীক্ষার্থী, পাস ১ উজিরপুরে স্বাস্থ্য কর্মকর্তার সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা
  • জু্মার নামাজরত অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়লেন মসজিদের খাদেম

    জু্মার নামাজরত অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়লেন মসজিদের খাদেম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের বানারীপাড়ায় জুমার নামাজরত অবস্থায় উত্তর নাজিরপুর জামে মসজিদের খাদেম আ.হালিম আকন (৭৫) মৃত্যুর কোলে ঢলে পড়লেন।

    জানা গেছে, সর্বজন শ্রদ্ধেয় ধর্ম ভিরু আ. হালিম আকন দীর্ঘ দিন ধরে উপজেলার বাইশারী ইউনিয়নের উত্তর নাজিরপুর জামে মসজিদের মুয়াজ্জিনসহ খাদেমের দায়িত্ব পালণ করে আসছিলেন। 

    তার সেই প্রিয় মসজিদে ২৭ মে শুক্রবার জুমার নামাজরত অবস্থায় তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন (ইন্না...রাজিউন)।

    এসময় মসজিদে উপস্থিত মুসল্লীরা হতবিহবল হয়ে পড়েন। পবিত্র জুমার নামাজ পড়া অবস্থায় তার এ  মৃত্যু পরম পাওয়া ও সৌভাগ্যের বলে অনেকেই মন্তব্য করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও নাতি-নাতনিসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

    শুক্রবার সন্ধ্যা ৬ টায় উত্তর নাজিরপুর ঈদগাঁহ ময়দানে জানাজা শেষে তাকে ওই গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। 

    প্রসঙ্গত,মরহুম আ. হালিম আকন উপজেলার বাইশারী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফকরুল আলম ও বানারীপাড়া প্রেসক্লাবের নির্বাহী সদস্য এস.এম গোলাম মাহমুদ রিপনের চাচা। তার মৃত্যুতে বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব গোলাম ফারুক, প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমন, সাধারণ সম্পাদক মো. সুজন মোল্লা ও যুবলীগ নেতা মহসিন রেজাসহ প্রেসক্লাব ও উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির  নেতৃবৃন্দ গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ