ঢাকা বুধবার, ১২ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক বরিশালে ১২ ঘণ্টা লোডশেডিং, মারাত্মকভাবে বিপর্যস্ত জনজীবন শেখ হাসিনা ফিরলে পূর্ণ নিরাপত্তায় বিচারিক প্রক্রিয়ার মুখোমুখি হবেন দর্শনার্থী পাচ্ছে না বরিশাল বিভাগীয় জাদুঘর! নদীভাঙন ও দালালমুক্ত ভূমিসেবার দাবিতে প্রশাসকের আশ্বাস বরিশালে কৃষির চিরচেনা সংকট মোকাবিলায় জনপ্রিয় হচ্ছে ‘মালচিং পদ্ধতি’ বরিশালে ফুটওভারব্রিজ নির্মাণসহ ৫ দফা দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ গৌরনদীতে পাচারকালে ভ্যানভর্তি সার আটক, ডিলারকে জরিমানা ১৩ শিক্ষকের ১২ পরীক্ষার্থী, পাস ১ উজিরপুরে স্বাস্থ্য কর্মকর্তার সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা
  • রাতের আঁধারে রেনু পাচার: ৫ জনকে অর্থদণ্ড

    রাতের আঁধারে রেনু পাচার: ৫ জনকে অর্থদণ্ড
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের বাবুগঞ্জ উপজেলার সন্ধ্যা, সুগন্ধা ও আড়িয়াল খাঁ নদী থেকে অবৈধ ভাবে বিভিন্ন প্রজাতি মাছের রেনু শিকার করে রাতের আঁধারে পাচারের অপরাধে একটি ট্রাক, পাঁচ ড্রাম রেনু পোনা ও পাঁচজনকে আটক করা হয়েছে।  

    বৃহস্পতিবার রাত ১১ টায় উপজেলার দেহেরগতি ইউনিয়নের বাহেরচর এলাকা থেকে রেনু পোনা সাতক্ষীরা পাচার কালে ট্রাকসহ ৫ জনকে আটক করেছে মোবাইল কোর্ট। এসময় তাদের কাছ থেকে ৫ ড্রাম রেনু জব্দ করে নদীতে অবমুক্ত করা হয়।

    আটক পাঁচজনকে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন-১৯৫০ মোতাবেক ৫০০০ টাকা করে মোট ২৫০০০ টাকা অর্থদণ্ড দেয় হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্ব‍াহী ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান। এসময় উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও দেহেরগতি ইউপি চেয়ারম্যান মো. মশিউর রহমানসহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ।
    মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেন এস আই মো. মাহাতাবসহ সঙ্গীয় ফোর্স।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ