ঢাকা বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • গৌরনদীতে শিক্ষার্থীর টিফিনের রুটিতে মিলল ব্লেড ব্রাজিলভক্ত ১৭ শিক্ষার্থীকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন আর্জেন্টিনাভক্ত শিক্ষক এবার বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত বিএম কলেজে ছাত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য শিক্ষকের, তদন্ত কমিটি গঠন বিসিসির লাইটম্যানদের মাঝে সাইকেল ও রেইনকোট বিতরণ লিওনেল মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের এমপি গাজীর বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে কমিশন: ইসি সচিব ফের ধসে পড়ল পায়রা বন্দরের আবাসিক এলাকার সীমানা দেওয়াল ঝালকাঠিতে উদ্বেগজনক হারে বাড়ছে ডেঙ্গু, উচ্চ ঝুঁকিতে ৭ এলাকা দল থেকে বহিষ্কার হলেন এমপি নজরুল, আসন শূন্য হওয়া নিয়ে যা জানালো ইসি
  • মাদ্রাসা ছাত্রকে মারধরের প্রতিবাদে মানববন্ধন 

    মাদ্রাসা ছাত্রকে মারধরের প্রতিবাদে মানববন্ধন 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনা সদর উপজেলায় হেফজখানার এক মাদ্রাসাছাত্রকে মারধরের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে তার সহপাঠী, শিক্ষক ও অবিভাবকরা। 

    শুক্রবার (২৭ মে) জুমআর নামাজ বাদ ফুলঝুড়ি ইউনিয়নের ছোট গৌরীচন্না মরহুম জায়নাল আবেদীন খান তাহফিজুল কুরআন মাদ্রাসার সামনে এ মানববন্ধন পালিত হয়। 

    স্থানীয় সুত্রে জানা যায়, স্থানীয় প্রভাবশালী খালেক খানের জমি মাদ্রাসার রান্নাঘর সংলগ্ন। বেশ কয়েকদিন আগে মাদ্রাসার ছাত্রদের রান্নার কাজ করছিল হেফজ বিভাগের ছাত্র আবু সাঈদ (১২) । এসময় সবজিরর উচ্ছিষ্ট রান্নাঘর থেকে বাইরে ফেললে তা খালেকের জমিতে পরে। এই কারনে ক্ষিপ্ত হয়ে ওই ছাত্রকে অকথয় ভাষায় গালিগালাজ ও মারধর করে আব্দুল খালেক খান। এর প্রতিবাদে তার সহপাঠী, শিক্ষক ও অবিভাবকরা জুমআর নামাজের পর মাদ্রাসা প্রাঙ্গনে মানববন্ধন কর্মসূচি পালন করেন।

    মানববন্ধনে শিক্ষকরা বলেন, খালেক প্রায় সময়ই আমাদের ছাত্রদের সাথে খারাপ আচরন করে আসছে। তিনি প্রভাবশালী হওয়ায় ভয়ে প্রতিবাদ করতে পারিনি। কিন্তু এবার তিনি আমাদের ছাত্রকে মারধর করেছে। আমরা এর বিচার চাই।

    ভুক্তভোগী মাদ্রাসাছাত্রের বাবা মো. সেলিম বলেন, হাফেজ বানানোর জন্য ছেলেকে হাফিজি মাদ্রাসায় ভর্তি করিয়েছিলাম। কিন্তু মাদ্রাসায় পড়তে এসে আমার ছেলেকে মার খেতে হলো। আমি এর বিচার চাই।

    এবিষয়ে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী আহম্মদ বলেন, এবিষয়ে এখন পর্যন্ত কোন লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। 


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ