গৌরনদীতে বজ্রপাতে সৌদী প্রবাসী নিহত

গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন
বরিশালের গৌরনদীতে ব্রজপাতে সৌদী প্রবাসী রাজিব রাপরাশী (২৮) নিহত হয়েছেন।
সে উপজেলার বার্থী ইউনিয়নের উত্তর বাউরগাতি গ্রামের জলিল চাপরাশীর পুত্র। শুক্রবার জুম্মার নামাজ আদায় শেষে বাড়ি ফেরার পথে এ দূর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য বদরুজ্জামান খান সবুজ।
এলাকাবাসী জানান, রাজিব রাপরাশী বাড়ির পাশে জামে মসজিদ থেকে জুম্মার নামাজ আদায় করেন। নামাজ শেষে বাড়ির কাছাকাছি পৌঁছলে ব্রজপাতে ঘটনাস্থলেই মারা যায়।
এএজে
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন