ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • সাংবাদিক রোজিনাকে গ্রেপ্তারের প্রতিবাদ ও মুক্তির দাবিতে রাজাপুরে মানববন্ধন

    সাংবাদিক রোজিনাকে গ্রেপ্তারের প্রতিবাদ ও মুক্তির দাবিতে রাজাপুরে মানববন্ধন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক অনুসন্ধানী সাংবাদিক রোজিনা ইসলামকে স্বাস্থ্য মন্ত্রণালয়ে হেনস্তা ও গ্রেপ্তারের প্রতিবাদে এবং মুক্তির দাবিতে ঝালকাঠির রাজাপুরে মানববন্ধন করেছেন স্থানীয় সংবাদকর্মীরা।

    বৃহস্পতিবার সকাল ১০টার দিকে প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপি এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। রাজাপুর প্রেসক্লাবের সভাপতি মনিরুজ্জামান খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন রাজাপুর সাংবাদিক ক্লাবের সভাপতি রহিম রেজা, রিপোর্টার্স ইউনিটির সভাপতি মঈনুল হক লিপুসহ সাংবাদিক নেতৃবৃন্দ।

    এ মানববন্ধনে রাজাপুর প্রেসক্লাব, রাজাপুর সাংবাদিক ক্লাব, রিপোর্টার্স ইউনিটিসহ স্থানীয় বিভিন্ন সাংবাদিক ও সেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যরাসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন।

    মানববন্ধনে বক্তারা সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তি দাবি করে অবিলম্বে তাকে মুক্তি দিয়ে মিথ্যা মামলা প্রত্যাহার করা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।

     

     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ