ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • নাজিরপুরে যুবকের রহস্য জনক মৃত্যু

    নাজিরপুরে যুবকের রহস্য জনক মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের নাজিরপুরে রঞ্জু শেখ (২৪) নামের এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। নিহত ওই যুবক উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নের হোগলাবুনিয়া (তারাবুনিয়া) গ্রামের দুলাল শেখের ছেলে। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে তাকে মৃত্যু অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিলো বলে কর্তব্যরত চিকিৎসক জানান। 

    নিহতের মা সাফিয়া বেগম জানান, তার ছেলে রঞ্জু শেখ মাদকাসক্ত ছিলো। সে প্রায়ই পরিবারের সকল সদস্যদের সাথে অসোভন  আচরন করতো। গত মঙ্গলবার রাত ১২টার দিকে বাসায় ফিরে খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়ে। সকালে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু বলে ঘোষনা করেন।  

    উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার শিমুল কৌশিক সাহা জানান, ওই যুবককে বুধবার সকাল সাড়ে ৯টার দিকে মৃত্যু অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিলো। তবে কোন ধরনের বিষক্রিয়ায় তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে।  নিহতের একাধীক বন্ধুরা জানান, তার মৃত্যুর বিষয় নিয়ে এক এক সময় এক ধরনের কথা শোনা যাচ্ছে।  

    নাজিরপুর থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. হুমায়ুন কবির জানান, ওই যুবক মাদকাসক্ত ছিলো। হয়তো কোন কারনে অভিমান করে আত্মহত্যা করেছে বা মদকদ্রব্যের বিষক্রিয়ায় তার মৃত্যু হতে পারে। ময়না তদন্তের পর তার মৃত্যুর কারন নিশ্চিত হওয়া যাবে। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ