ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • ইন্দুরকানীতে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধুর মৃত্যু 

    ইন্দুরকানীতে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধুর মৃত্যু 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের ইন্দুরকানীতে মটার চালিয়ে পানি উঠাতে গিয়ে নাহিদা আকতার (২৬) নামের এক গৃহবধূ  বিদ্যুৎস্পর্শে মারা গেছে। বুধবার দুপুরে  উপজেলার  মধ্য ইন্দুরকানী গ্রামে এঘটনা  ঘটে। 

    গৃহবধু নাহিদা আকতার  উপজেলার মধ্য ইন্দুরকানী গ্রামের মাদ্রাসা শিক্ষক আলামিনের স্ত্রী। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, দুপুরে গৃহবধু মটার চালিয়ে পানি উঠাতে গেলে লাইনের ত্রুটির কারণে মটরটি বিদ্যুতায়িত হয়ে যায়। তখন মটারে হাত দিলে গৃহবধূকে বিদ্যুতে ধরে ফেলে কিছুক্ষণ পরে সে মারা যায়। 

    স্বজেনরা জানান,  কারেন্টে শর্ট খেয়ে মারা গেছে। হাসপাতালে নিয়ে কি করব। ইন্দুরকানী পল্লী বিদ্যুতের ইনচার্জ মো. হাবীবুর রহমান জানান, নিহত গৃহবধুর ঘরের লাইনে ত্রুটি থাকার কারণে মটার চালাতে গিয়ে বিদ্যুতে শর্ট খেয়ে মারা গেছে। তার ঘরের লাইনে সমস্যা আছে কিনা তা আমরা পরীক্ষা করে দেখতেছি। ইন্দুরকানী থানার ওসি মো. এনামুল হক জানান, বিদ্যুতে শর্ট খেয়ে এক গৃহবধু মারা গেছে। তবে কেহ কোন অভিযোগ দিলে আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ