ঢাকা বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • গৌরনদীতে শিক্ষার্থীর টিফিনের রুটিতে মিলল ব্লেড ব্রাজিলভক্ত ১৭ শিক্ষার্থীকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন আর্জেন্টিনাভক্ত শিক্ষক এবার বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত বিএম কলেজে ছাত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য শিক্ষকের, তদন্ত কমিটি গঠন বিসিসির লাইটম্যানদের মাঝে সাইকেল ও রেইনকোট বিতরণ লিওনেল মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের এমপি গাজীর বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে কমিশন: ইসি সচিব ফের ধসে পড়ল পায়রা বন্দরের আবাসিক এলাকার সীমানা দেওয়াল ঝালকাঠিতে উদ্বেগজনক হারে বাড়ছে ডেঙ্গু, উচ্চ ঝুঁকিতে ৭ এলাকা দল থেকে বহিষ্কার হলেন এমপি নজরুল, আসন শূন্য হওয়া নিয়ে যা জানালো ইসি
  • আমতলীতে জমির দখল নিতে সংঘর্ষে আহত ৭

    আমতলীতে জমির দখল নিতে সংঘর্ষে আহত ৭
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আমতলী সদর ইউনিয়নের উত্তর টিয়াখালী গ্রামে বিরোধীয় জমি দখলে নেওয়াকে কেন্দ্র করে এক সংঘর্ষে ৭ জন আহত হয়েছে। আহতদের স্বজনরা উদ্ধার করে আমতলী হাসপাতালে ভর্তি করেছে। ঘটনা ঘটেছে সোমবার (২৩ মে) দুপুর ১টার সময়।

    জানা গেছে, আমতলী উপজেলার সদর ইউনিয়নের উত্তর টিয়াখালী গ্রামের জাকির গাজী ও রুবেল মোল্লার মধ্যে ১২ শতাংশ জমির দখল নিয়ে দীর্ঘ দিন ধরে দ্বন্দ্ব চলে আসছে। বিরোধীয় এ জমিতে সোমবার দুপুর ১টার সময় রুবেল তার পৈত্রিক জমি দাবী করে বাড়ি তৈরির জন্য মাটি কাটছিলেন। খবর পেয়ে রুবেল মোল্লা লোকজন নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে মাটি কাটতে বাঁধা দেন। 

    এ নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে জাকির গাজী (৪২), মোশ্বের্দা বেগম (৩৮), হামিদা বেগম (১৭), রুবেল মোল্লা (৩০), ইমরান হাওলাদার (২০), আলেয়া বেগম (৪৫) সোহেল মোল্লা (২৩) আহত হন। আহতদের স্বজনরা উদ্ধার করে আমতলী হাসপাতালে এনে ভর্তি করেন। জাকির গাজী বলেন, আমার পৈত্রিক সূত্রে পাওয়া জমিতে মাটি কাটতে গেলে রুবেল মোল্লা লোকজন নিয়ে আমাদের উপর হামলা করে আহত করেছে।  

    অভিযুক্ত রুবেল মোল্লা হামলার কথা অস্বীকার করে জমি তার দাবী করে বলেন, জাকির গাজী জোর করে আমার জমি দখলে নেওয়ার চেষ্টা করছে। আমি দখলে নিতে বাঁধা দিয়েছি। আমতলী হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডা. টিনা বলেন, আহতদের শরীরে বিভিন্ন স্থানে জখমের চিহ্ন রয়েছে।

    আমতলী থানার বারপ্রাপ্ত কর্মকর্তা একেএম মিজানুর রহমান বলেন, সংঘর্ষের খবর পেয়েছি। তবে এখনো কোন পক্ষের লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পাওয়া গেলে আইনী ব্যবস্থা নেওয়া হবে। 
     


    এসএমএইচ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ