ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • সম্মেলনকে সামনে রেখে স্বরূপকাঠি আওয়ামী লীগের বর্ধিত সভা

    সম্মেলনকে সামনে রেখে স্বরূপকাঠি আওয়ামী লীগের বর্ধিত সভা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    স্বরূপকাঠি উপজেলা আওয়ামী লীগের সম্মেলনকে সামনে রেখে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ মে) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে ওই সভা অনুষ্ঠিত হয়। 

    সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন। 

    বিশেষ অতিথি ছিলেন পিরোজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সাংসদ একেএমএ আউয়াল, সাধারণ সম্পাদক আব্দুল হাকিম হাওলাদার। 

    উপজেলা শাখার সভাপতি আব্দুল হামিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ মো. শাহ আলম, জেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক কানাই লাল বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক জিয়াউল হাসান গাজী, সেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় নেতা সাজ্জাত সাকিব বাদশা, পৌর মেয়র গোলাম কবির, সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম মুইদুল ইসলাম প্রমুখ। সভা সঞ্চালনা করেন উপজেলা কমিটির সাধারণ সম্পাদক এস এম ফুয়াদ। 

    আগামী ১৮ জুন উপজেলা আওয়ামীলীগের  সম্মেলনের সম্ভাব্য তারিখ ঘোষনা করেন জেলা সভাপতি একেএমএ আউয়াল।


    এসএমএইচ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ