ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • ইন্দুরকানীতে তিন দিনে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু

    ইন্দুরকানীতে তিন দিনে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    গত দুই দিনে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর রেশ কাটতে না কাটতেই আরো এক শিশুর পানিতে ডুবে মৃত্যু হয়েছে। এ নিয়ে গত তিন দিনে পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার  পৃথক তিনটি স্থানে তিন শিশু পানিতে ডুবে মারা যাওয়ার ঘটনা ঘটল।

    পরিবারের অভিভাবকদের অসচেতনতার কারণে এসব অনাকাঙ্ক্ষিত মৃত্যুর ঘটনা  ঘটেছে বলে  স্থানীয়দের মন্তব্য। স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল শনিবার (২১ মে) বিকেল ৫টার দিকে উপজেলার সেউতিবাড়িয়া গ্রামের মো. কামরুলের ছেলে মুরছালিন (০২) পানিতে ডুবে মারা যায়।

    বিয়ের অনুষ্ঠান চলাকালীন ওই শিশুটিকে না দেখতে পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। পরে ডোবায় জোয়ারের পানিতে ভাসতে দেখে তাকে উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ সময় হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক শিশু মুরছালিনকে মৃত ঘোষণা করেন।

    উল্লেখ্য, এ উপজেলার পাড়েরহাটের হোগলাবুনিয়া গ্রামের আল আমিনের ছেলে আব্দুল্লাহ (৭) গত বুধবার দুপুর ১২টার দিকে জোয়ারের পানিতে চালনা ব্রিজ সংলগ্ন খালে ভেসে যায়। পরে বৃহস্পতিবার (১৯ মে) বিকেলে ওই শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। এদিকে বৃহস্পতিবার দুপুরে উপজেলার চণ্ডীপুর ইউনিয়নের পূর্ব চরবলেশ্বর গ্রামের দোকানদার মো. সুমন হাওলাদারের ছেলে মো. রহমাতুল্লাহর (৫) পানিতে ডুবে মৃত্যু হয়।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ