ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে উপজেলা বিএনপির নতুন কমিটি বাতিলের দাবিতে ‘ঝাড়ু মিছিল’ অনূর্ধ্ব-১৫ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় আব্দুল্লাহর পাশে ভাসানচর কল্যাণ সমিতি ববির ৮০ শতাংশ শিক্ষার্থী থাকেন হলের বাহিরে  মঠবাড়িয়ায়-মিরুখালী সড়কে ভয়াবহ ভাঙন, যোগাযোগ বিচ্ছিন্ন ঝালকাঠিতে ভবন থেকে হাত-পা বাঁধা ও মাথায় বস্তা প্যাচানো নারীর মরদেহ উদ্ধার বরিশালে ১ হাজার ইয়াবাসহ যুবক গ্রেপ্তার কলাপাড়ায় অবৈধ ট্রলিং ও নিষিদ্ধ জাল ব্যবহার বন্ধের দাবিতে মানববন্ধন আওয়ামী লীগ ও জামায়াত নিয়ে সদর উপজেলা বিএনপির কমিটি গঠন! বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন
  • বরিশালে খাল পরিস্কার কার্যক্রম পরিদর্শন করেন মেয়র সাদিক আব্দুল্লাহ

     বরিশালে খাল পরিস্কার কার্যক্রম পরিদর্শন করেন মেয়র সাদিক আব্দুল্লাহ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সঠিক নজরদারি, রক্ষণাবেক্ষণ ও সংস্কারের অভাবে ময়লা-আবর্জনার ভাগাড়ে পরিণত হয়েছে তিলোত্তমা নগরী বরিশালের খালগুলো।
    দীর্ঘদিন যাবৎ অপরিস্কার থাকা এ খালগুলোর চলমান পুনরুদ্ধার ও পরিস্কার কার্যক্রম পরিদর্শন করেছেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। 

    বরিশালে ৫৮ বর্গকিলোমিটার এলাকায় ৩০টি ওর্য়াড নিয়ে গঠিত এ সিটি করপোরেশনে মোট খালের সংখ্যা রয়েছে প্রায় ২৩টি। প্রায় সব খাল ময়লা-আবর্জনার স্তূপের কারণে ভরাট হয়ে যাওয়ার পথে। ভবিষ্যতে নগরীর পরিবেশ দূষণের অন্যতম কারণ হয়ে দাঁড়াবে এ খালগুলো। আবাসিক-অনাবাসিক বাড়ির ময়লা ফেলার কারণে নোংরা হচ্ছে খালের পানি ও সৃষ্টি করছে অপরিচ্ছন্ন পরিবেশ। পাশাপাশি ময়লা-আর্বজনা, বালি ভরাট করে দখল বাণিজ্যে ব্যস্ত ভূমিদস্যুরা। দখল ও দূষণরোধ না করলে অচিরেই বিদ্যমান খালগুলো হারিয়ে যাবে। 

    উল্লেখ্য বরিশালে খাল উদ্ধার ও প‌রিষ্কারে মন্ত্রণালয় থে‌কে বরাদ্দ না পেয়েও আগামী বর্ষার মৌসুমের কথা বিবেচনা করে নিজস্ব উ‌দ্যোগেই কাজ শুরু ক‌রে‌ছিল সি‌টি কর‌পো‌রেশ‌ন। 


    টিএইচএ/
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ