ঢাকা বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএম কলেজে ছাত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য শিক্ষকের, তদন্ত কমিটি গঠন বিসিসির লাইটম্যানদের মাঝে সাইকেল ও রেইনকোট বিতরণ লিওনেল মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের এমপি গাজীর বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে কমিশন: ইসি সচিব ফের ধসে পড়ল পায়রা বন্দরের আবাসিক এলাকার সীমানা দেওয়াল ঝালকাঠিতে উদ্বেগজনক হারে বাড়ছে ডেঙ্গু, উচ্চ ঝুঁকিতে ৭ এলাকা দল থেকে বহিষ্কার হলেন এমপি নজরুল, আসন শূন্য হওয়া নিয়ে যা জানালো ইসি সেই এমপি গাজী নজরুল ইসলামকে জামায়াত থেকে বহিষ্কার উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ ভিডিও বিতর্কের জেরে জামায়াতে এমপি নজরুলের বিরুদ্ধে শ্যামনগরে বিক্ষোভ
  • ভান্ডারিয়ায় ভূমি সেবা সপ্তাহের উদ্বোধনী দিনে ১০টি পরিবার পেল নিজস্ব জমির মালিকানা 

    ভান্ডারিয়ায় ভূমি সেবা সপ্তাহের উদ্বোধনী দিনে ১০টি পরিবার পেল নিজস্ব জমির মালিকানা 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের ভান্ডারিয়ায় উপজেলা ভূমি অধিদপ্তরের আয়োজনে ভূমি সেবা সপ্তাহ ২০২২ এর উদ্বোধন করা হয়েছে। 

    এ উপলক্ষ্যে রবিবার সকালে ভূমি অফিস প্রাঙ্গনে ভূমি অফিসে না এসে ভূমি সেবা গ্রহন করুন, ভূমি সেবা পেতে অভিযোগ জানাতে কল করুন ১৬১২২ নম্বরে এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ডিজিটাল পদ্ধতিতে জনগণের দোর গোড়ায় ভূমি সেবা পৌঁছে দিতে এক আলোচনা সভার আয়োজন করা হয়। 

    আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক সীমা রানী ধর এর সভাপতিত্বে, সহকারী কমিশনার ভূমি রুমানা আফরোজের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মশিউর রহমান মৃধা,ওসি তদন্ত মো. মেহেদী হাসান,জাতীয় পার্টি- জেপির উপজেলা যুগ্ম আহবায়ক ও পৌর কাউন্সিলর মো. গোলাম সরওয়ার জোমাদ্দার,আওয়ামী লীগের সভাপতি ফাইজুর রশিদ খশরু জোমাদ্দার প্রমুখ। 

    পরে অনুষ্ঠানের সভাপতি ভূমি সেবা সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এবং সরকারি খচরে নামজারি, মিউটেশন সহ পৌর সভা এবং উপজেলার বাকি ছয়টি ইউনিয়নের মোট ১৬০টি ভূমিহীণ পরিবারের মধ্যে উদ্বোধনী দিনে ১০টি ভূমিহীণ পরিবারের মাঝে প্রতি পরিবারের জন্য দুই শতাংস জমির নিজস্ব মালিকানার সনদ হস্তান্তর করেণ অতিথিবৃন্দ। বাকি গুলো পর্যায়ক্রমে প্রদান করা হবে।

     এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় পার্টি- জেপির উপজেলা যুগ্ম আহবায়ক ও নদমুলা শিয়ালকাঠী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মেজবা উদ্দিন আরিফ জোমাদ্দার, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার খান এনায়েত করিম, মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা বাচ্ছু হাওলাদার সহ পৌর সভা ও উপজেলার সকল ইউনিয়ন ভূমি অফিসের তহসিলদারগণ ছাড়াও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। 


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ