ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • কাউখালীতে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন

    কাউখালীতে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের কাউখালীতে রবিবার সকালে সহকারি কমিশনার (ভূমি) জান্নাত আরা তিথি এর সভাপতিত্বে ভূমি অফিস প্রাঙ্গনে ভূমি সেবা সপ্তাহ ২০০২ এর প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোছা. খালেদা খাতুন রেখা। 

    এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা নির্বাচন অফিসার মো. মিজানুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আলী হোসেন তালুকদার, সমাজসেবা কর্মকর্তা মহসীন কবীর, প্রেস ক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার, সাবেক সভাপতি মো. তারিকুল ইসলাম পান্নু, সেবা গ্রহণকারী নাছিমা বেগম প্রমূখ। 

    প্রধান অতিথি মোছা. খালেদা খাতুন তার বক্তব্যে বলেন, ভূমি সেবা সম্পর্কে সকলকে জানতে হবে। এ ছাড়া নিয়মিত ভূমি কর পরিশোধ করতে হবে। ভূমি সংক্রান্ত কোন কাজে যে কোন ধরনের সহযোগিতায় কোন দালালের স্মরণাপন্ন না হয়ে আমাদের কাছে আসবেন। পরে ৪০ জন সেবা গ্রহীতাকে নামজারী খতিয়ান ও ডিসিআর প্রদান করা হয়।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ