ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • সফল জাতি গঠনে ক্রীড়ার বিকল্প নেই: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

    সফল জাতি গঠনে ক্রীড়ার বিকল্প নেই: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনূর্ধ্ব-১৭) এর উদ্বোধন করা হয়েছে। শনিবার (২১ মে) সকালে পিরোজপুর সদর উপজেলা প্রশাসন এর আয়োজনে জেলা স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী এ্যাডভোকেট শ. ম. রেজাউল করিম এমপি। 

    এসময় মন্ত্রী বলেন, সফল জাতি গঠনে ক্রীড়ার বিকল্প নেই। মাদক ও অপসংস্কৃতি থেকে সমাজকে দূরে রাখতে ক্রীড়ার কোনো বিকল্প নেই। ক্রীড়া শক্তিকে আমরা যতটা বিকশিত করতে পারব, আমাদের ততটাই উন্নয়ন হবে। 


    পিরোজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার বশির আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান, জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান। এ সময় বিভিন্ন দপ্তর প্রধান, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও স্থানীয় সাংস্কৃতিক, ক্রীড়াবিদ ও রাজনৈতিক অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

    উদ্বোধনী খেলার ১ম পর্বে সিকদার মল্লিক ইউনিয়নের বিপক্ষে শারিকতলা ইউনিয়ন অংশগ্রহণ করে এবং শেষ পর্বে দূর্গাপুর ইউনিয়নের বিপক্ষে শংকরপাশা ইউনিয়ন ও কলাখালি ইউনিয়নের বিপক্ষে কদমতলা ইউনিয়ন অংশগ্রহণ করবে। এই খেলায় পিরোজপুর সদর উপজেলার মোট ৭টি ইউনিয়ন অংশগ্রহণ করবে। আগামী ২৩ মে এই টুর্নামেন্টের ফাইনাল খেলা জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ