ঢাকা বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএম কলেজে ছাত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য শিক্ষকের, তদন্ত কমিটি গঠন বিসিসির লাইটম্যানদের মাঝে সাইকেল ও রেইনকোট বিতরণ লিওনেল মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের এমপি গাজীর বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে কমিশন: ইসি সচিব ফের ধসে পড়ল পায়রা বন্দরের আবাসিক এলাকার সীমানা দেওয়াল ঝালকাঠিতে উদ্বেগজনক হারে বাড়ছে ডেঙ্গু, উচ্চ ঝুঁকিতে ৭ এলাকা দল থেকে বহিষ্কার হলেন এমপি নজরুল, আসন শূন্য হওয়া নিয়ে যা জানালো ইসি সেই এমপি গাজী নজরুল ইসলামকে জামায়াত থেকে বহিষ্কার উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ ভিডিও বিতর্কের জেরে জামায়াতে এমপি নজরুলের বিরুদ্ধে শ্যামনগরে বিক্ষোভ
  • পিরোজপুরে শ্রেষ্ঠ সহকারী কমিশনার জান্নাত আরা তিথি

    পিরোজপুরে শ্রেষ্ঠ সহকারী কমিশনার জান্নাত আরা তিথি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুর জেলার কাউখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জান্নাত আরা তিথি জেলা পর্যায়ে শ্রেষ্ঠ কর্মকর্তার স্বীকৃতি পেয়েছে। ২০২০ সালের ২৪ সেপ্টেম্বর কাউখালীতে সহকারি কমিশনার (ভূমি) হিসেবে যোগদানের পর থেকে কাউখালীতে সততা ও  নিষ্ঠার সাথে দায়িত্ব কর্তব্য পালন করে সাধারন জনগনর মন জয় করে নিয়েছেন।

    করোনাকালীন সময় থেকে সাহসিকতার সাথে দায়িত্ব পালন করেছে। কাউখালীতে কর্মকালীন সময় রেকর্ড পরিমাণ সরকারি জমি উদ্ধার, মিস কেস নিষ্পত্তি, রাজস্ব আদায় এবং সততার সাথে সেবা গ্রহীতাদের সেবা প্রদান সহ সরকারি সকল কর্মকাণ্ডে দায়িত্বশীলতার সাথে কাজ করে আসছেন।

    ভূমিহীন পরিবারের মধ্যে সঠিকভাবে খাস জমি বরাদ্দকরণ সহ সকল প্রকার সহযোগিতা করেন। বাজার মনিটরিং জোরদারসহ বিভিন্ন প্রকার ভ্রাম্যমাণ আদালত মাধ্যমে বাজার মনিটরিং জোরদার করেছের। জান্নাত আরা তিথি বলেন যে, কোন ভালো প্রাপ্তি কাজ করার উৎসাহ উদ্দীপনা দ্বিগুণ  বাড়িয়ে দেয়।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ