ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • সত্যিকারের মানুষ হতে নৈতিক শিক্ষার বিকল্প নেই

    সত্যিকারের মানুষ হতে নৈতিক শিক্ষার বিকল্প নেই
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সত্যিকারের মানুষ হতে আদর্শ ও নৈতিক শিক্ষার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম। 


    তিনি বলেছেন, পুঁথিগত শিক্ষার পাশাপাশি সামাজিক শিক্ষায় শিক্ষিত হতে হবে। মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে শিক্ষার্থীদের দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে হবে। 


    শুক্রবার (২০ মে) সকালে স্বরূপকাঠির শহীদ স্মৃতি ডিগ্রি কলেজে তাকে দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন মন্ত্রী। শ ম রেজাউল করিম আরও বলেন, ‘মেয়েরা যত শিক্ষিত হবে দেশ তত এগিয়ে যাবে। এদের মধ্য থেকে অনেক প্রতিভার বিকাশ হতে পারে। 


    বর্তমানে সংসদ নেতা শেখ হাসিনা একজন নারী, জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী একজন নারী। দেশের শিক্ষামন্ত্রী নারী, বিরোধীদলীয় নেতা নারী। শেখ হাসিনা নারীবান্ধব সরকারপ্রধান। তিনি নারীর ক্ষমতায়নে অব্যাহতভাবে কাজ করছেন।’


    এসএমএইচ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ