ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • নাজিরপুরে সড়ক দুর্ঘটনায় ২ পুলিশ সদস্য আহত

    নাজিরপুরে সড়ক দুর্ঘটনায় ২ পুলিশ সদস্য আহত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের নাজিরপুরে সড়ক দুর্ঘটনায় দুই পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনাটি ঘটেছে  শুক্রবার (২০ মে) দুপুরে উপজেলার নাজিরপুর-শ্রীরামকাঠী  সড়কের  ভীমকাঠী নাম স্থানে।  এতে গুরুতর আহত পুলিশ সদস্যরা হলেন- নাজিরপুর থানার এএসআই সঞ্জিবন বালা (৩৮) ও একই থানার পুলিশ সদস্য মো. ছগির হোসেন (৩২)।  

    আহত সঞ্জিবন বালা পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার চরকাজল  ইউনিয়নের  সুবল বালার ছেলে। আর ছগির হোসেন ঝালকাঠী জেলার রাজাপুর উপজেলার দক্ষিন আঙ্গারিয়া ইউনিয়নের আঙ্গারিয়া গ্রামের আলতাফ রাঢ়ির ছেলে।  

    নাজিরপুর থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. হুমায়ুন কবির জানান, ওই দুপুর সাড়ে ১২টার দিকে তাদের দায়িত্ব পালনের জন্য উপজেলার শ্রীরামকাঠী ইউনিয়নে পাঠানো হয়।  তারা মোটর সাইকেলে করে যাওয়ার কালে মোটর সাইকেল পিছলে পড়ে উভয়েই আহত হন। এদের মধ্যে ছগির হোসেনের অবস্থা গুরুতর।   

    নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার জিনাত তাসনিম জানান, গুরুতর আহত পুলিশ সদস্য ছগিরকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।   
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ