ঢাকা বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • এমপি গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিইসি ও স্পিকারকে জামায়াতের চিঠি গৌরনদীতে শিক্ষার্থীর টিফিনের রুটিতে মিলল ব্লেড ব্রাজিলভক্ত ১৭ শিক্ষার্থীকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন আর্জেন্টিনাভক্ত শিক্ষক এবার বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত বিএম কলেজে ছাত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য শিক্ষকের, তদন্ত কমিটি গঠন বিসিসির লাইটম্যানদের মাঝে সাইকেল ও রেইনকোট বিতরণ লিওনেল মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের এমপি গাজীর বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে কমিশন: ইসি সচিব ফের ধসে পড়ল পায়রা বন্দরের আবাসিক এলাকার সীমানা দেওয়াল ঝালকাঠিতে উদ্বেগজনক হারে বাড়ছে ডেঙ্গু, উচ্চ ঝুঁকিতে ৭ এলাকা
  • মঠবাড়িয়ায় বাস চাঁপায় নিহত ১: চালক ও হেল্পার আটক

    মঠবাড়িয়ায় বাস চাঁপায় নিহত ১: চালক ও হেল্পার আটক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের মঠবাড়িয়ায় বাসের চাকায় পিষ্ঠ হয়ে  হারুন শেখ (৫৪) নামের একজন নিহত হয়েছেন। ঘটনাস্থলে নিহতর  ছেলে আহসান (৩৫) ও নাতী লিমন (১৫) গুরুতর আহত হয়েছেন। পুলিশ ঘাতক হানিফ পরিবহন (ঢাকা মেট্রো ব-১৪-৭২০২) বাসটি জব্দ ও চালক মাছুম এবং হেলপার নুরুকে আটক করেছে। 

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানাগেছে, শুক্রবার সকালে ঢাকা থেকে পাথরঘাটাগামী হানিফ পরিবহনের একটি বাস চরখালী- মঠবাড়িয়া সড়কের মুসুল্লীবাড়ি রাঙ্গাপোল নামক স্থানে এলে সড়কের উপর একটি গরুকে সাইড দিতে গিয়ে মাহিন্দ্র নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে নেমে যায়। 

    এ সময় হানিফ পরিবহনের পিছনে থাকা মোটর সাইকেলটি ওভারটেক করতে গিয়ে ওই মাহেন্দ্রার সাথে ধাক্কা খেয়ে হানিফ পরিবহন বাসের নিচে চাপা পরে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী হারুন শেখ মারা যান। নিহত হারুন শেখ পিরোজপুরের জেলা ও দায়রা জজ আদালতের অফিস সহায়ক ও পিরোজপুর সদর উপজেলার উত্তর রানীপুর গ্রামের মৃত গফুর শেখের ছেলে হারুন শেখ ​​​​​​। স্থানীয়রা আহতদের উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠিয়েছেন। মঠবাড়িয়া থানার ওসি মুহা. নূরুল ইসলাম বাদল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যাবস্থা নেয়া হচ্ছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ