ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • খালে ভেসে উঠল নিখোঁজ শিশুর মরদেহ

    খালে ভেসে উঠল নিখোঁজ শিশুর মরদেহ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের ইন্দুরকানীতে  জোয়ারের পানিতে ভেসে যাওয়া  শিশু আবদুল্লাহর একদিন পর মরদেহ খালের একই স্থানেই ভেসে উঠেছে। ফায়ার সার্ভিস ও  ডুবুরী দল  দুই দিন চেষ্টা করেও শিশুটিকে উদ্ধারে ব্যর্থ হয়। 

    অবশেষে বৃহস্পতিবার বিকালে শিশুটি ভেসে উঠে।  শিশুটির ভাসমান মরদেহ একই স্থানে দেখে শিশুটির স্বজন ও এলাকাবাসী হতবাক হয়ে যায়। 

    এর আগে বুধবার বেলা ১১ টার দিকে উপজেলার পাড়েরহাট চালনা ব্রীজ সংলগ্ন পাড়েরহাট খালে  উপজেলার  হোগলাবুনিয়া গ্রামের আলামিন খানের শিশু পুত্র আবদুল্লাহ (১০) ঘরের পাশেই  খালে   হাত পা ধুতে গেলে  জোয়ারের পানিতে ভেসে নিখোঁজ হয়ে যায়। 

    পরে ইন্দুরকানী ফায়ার সার্ভিস ও বরিশালের ডুবুরী দল  উদ্ধার কাজ চালালেও শিশুটির  সন্ধান মেলে নি। পরে স্বাভাবিক ভাবেই ভেসে উঠে  শিশুর মরদেহ।   

    ইন্দুরকানী ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নুরুজ্জামান শরীফ জানান,  জোয়ারের  পানিতে ভেসে যাওয়া  নিখোঁজ  শিশুটিকে  আমরা চেষ্টা করেও কোন সন্ধান পাই নি। বৃহস্পতিবার শিশুটি মরদেহ স্বাভাবিক ভাবেই ভেসে উঠেছে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ