ঢাকা বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • গৌরনদীতে শিক্ষার্থীর টিফিনের রুটিতে মিলল ব্লেড ব্রাজিলভক্ত ১৭ শিক্ষার্থীকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন আর্জেন্টিনাভক্ত শিক্ষক এবার বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত বিএম কলেজে ছাত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য শিক্ষকের, তদন্ত কমিটি গঠন বিসিসির লাইটম্যানদের মাঝে সাইকেল ও রেইনকোট বিতরণ লিওনেল মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের এমপি গাজীর বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে কমিশন: ইসি সচিব ফের ধসে পড়ল পায়রা বন্দরের আবাসিক এলাকার সীমানা দেওয়াল ঝালকাঠিতে উদ্বেগজনক হারে বাড়ছে ডেঙ্গু, উচ্চ ঝুঁকিতে ৭ এলাকা দল থেকে বহিষ্কার হলেন এমপি নজরুল, আসন শূন্য হওয়া নিয়ে যা জানালো ইসি
  • মঠবাড়িয়ায় বাসের ধাক্কায় নিহত কলেজ ছাত্রের পরিবারকে অর্থ সহায়তা 

     মঠবাড়িয়ায় বাসের ধাক্কায় নিহত কলেজ ছাত্রের পরিবারকে অর্থ সহায়তা 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের মঠবাড়িয়া-পিরোজপুর সড়কে গুদিঘাটা নামক স্থানে রোহান পরিবহনের ধাক্কায় নিহত কলেজ ছাত্র মিলনের পরিবারকে অর্থ সহায়তা দিয়েছে জেলা পরিষদ প্রশাসক ও উপজেলা প্রশাসন। 

    বুধবার বিকেলে উপজেলার উত্তর মিঠাখালী গ্রামে নিহত মিলনের বাবা রুহুল হাওলাদারের কাছে জেলা পরিষদ প্রশাসক মহিউদ্দিন মহারাজ ১লাখ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ঊর্মি ভোৗমিক ২০হাজার টাকা এ নগদ অর্থ তুলে দেয়। এ সময় সহকারী কমিশনার ভুমি সাখাওয়াত জামিল সৈকত ও অতিরিক্ত পুলিশ সুপার মো. ইব্রাহীম উপস্থিত ছিলেন।  

    উল্লেখ্য, পিরোজপুরের মঠবাড়িয়া-পিরোজপুর সড়কে গুদিঘাটা নামক স্থানে বুধবার সকাল ১০ টায় রোহান পরিবহনের ধাক্কায় মিলন (১৮) নামের এক কলেজ ছাত্র নিহত হয়েছে। মিলন বাড়ি থেকে বের হয়ে মঠবাড়িয়া তুষখালী মহাসড়ক দিয়ে মহিউদ্দিন মহারাজ ডিগ্রী কলেজে যাচ্ছিল। এ সময় চট্টগ্রাম থেকে মঠবাবাড়িয়াগামী রোহান (ব-১১-০১৬৭) পরিবহন পিছন থেকে এসে ধাক্কা দেয়। এতে মিলনের মাথা চূর্ণ-বিচূর্ণ হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মিলন উত্তর মিঠাখালী গ্রামের রুহুল হাওলাদারের ছেলে। দুর্ঘটনার খবর শুনে মঠবাড়িয়া থানা পুলিশ ঘটনাস্থলে এসে গাড়িটিকে জব্দ করে।  এই দুর্ঘটনা ঘটার প্রেক্ষিতে মঠবাড়িয়া-তুষখালী মহাসড়কে অবরোধ করে বিক্ষোভ করে মিলনের কলেজ সহপাঠীরা। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ