ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ববি শিক্ষকের পদত্যাগ দাবিতে উপাচার্যের কার্যালয়ে ঘেরাও করে শিক্ষার্থীদের বিক্ষোভ  শোলনায় বিরোধপূর্ণ জমিতে ধান চাষ নিয়ে সংঘর্ষ, আহত ৫
  • সাংবাদিক রোজিনার মুক্তির দাবিতে বরিশালে জেইউবির বিক্ষোভ

    সাংবাদিক রোজিনার মুক্তির দাবিতে বরিশালে জেইউবির বিক্ষোভ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে সচিবালয়ের স্বাস্থ্য মন্ত্রণালয়ে পাঁচ ঘণ্টা আটকে রেখে হেনস্তা ও মামলার প্রতিবাদে বরিশালে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ মে) সকাল ১০টায় নগরের অশ্বিনী কুমার হল প্রাঙ্গণে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

    বরিশাল সাংবাদিক ইউনিয়ন (জেইউবি) এর আয়োজনে মানবন্ধনে বরিশাল সাংবাদিক ইউনিয়নের সভাপতি স্বপন খন্দকার সভাপতিত্বে ও বাপ্পী মজুমদার সঞ্চালনায় এই মানবন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে উপস্থিত ছিলেন বরিশাল রিপোর্টার্স ইউনিটির সভাপতি নজরুল বিশ্বাস, সাবেক সভাপতি সুশান্ত ঘোষ, সাধারণ সম্পাদক মিথুন সাহা, বরিশাল রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি গাজী শাহ রিয়াজুর কবির, প্রথম আলোর বরিশালের নিজস্ব প্রতিবেদক এম জসীম উদ্দীন, বরিশাল রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি ও আর টিভির বরিশাল ব্যুরো প্রধান আলী খান জসিম, কবি হেনরী স্বপন, নিউজজি বরিশাল ব্যুরো প্রধান এস এল টি তুহিন সহ বরিশালে কর্মরত প্রায় শতাধিক গণমাধ্যমকর্মী।

    এ সময় বক্তারা বলেন, রোজিনা ইসলামের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার ও অবিলম্বে তার নিঃশর্ত মুক্তি দিতে হবে। রোজিনাকে হেনস্তা করার পেছনে দায়ী ব্যক্তিদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা।

    মানববন্ধন শেষে অশ্বিনী কুমার হল প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বরিশাল সাংবাদিক ইউনিয়ন প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ