ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী জিয়াউদ্দিন হায়দারকে ফুলেল শুভেচ্ছা দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ চালার টিন খুলে ব্যবসায়ীর ঘরে চুরি, ১০ ভরি স্বর্ণালংকার ও টাকা লুট শিক্ষক আবু তৈয়ব কর্মস্থলে প্রায় দুই বছর অনুপস্থিত থেকেও পেলেন পদোন্নতি  ত্রাণ বিতরণের মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল
  • সোনাইমুড়ীতে চোরাই মোটরসাইকেলসহ আটক ২

    সোনাইমুড়ীতে চোরাই মোটরসাইকেলসহ আটক ২
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নোয়াখালীর সোনাইমুড়ীতে চোরাই মোটরসাইকেলসহ চোরচক্রের দুই সদস্যকে আটক করেছে সোনাইমুড়ী থানার পুলিশ। তারা হলো, কুমিল্লা জেলার লাকসাম উপজেলার সাতগড়িয়া এলাকার মৃত দেলোয়ার হোসেনের ছেলে মো.ইকবাল হোসেন(২৫) ও একই উপজেলার কান্দিরপাড় এলাকার মৃত দুলালের ছেলে মো.সোহেল রানা (২০)।

    বৃহস্পতিবার (১৯ মে) দুপুরে গ্রেফতারকৃত আসামিদের নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।  এর আগে গতকাল বুধবার রাত আটটার দিকে সোনাইমুড়ী পৌরসভার ৭নম্বর ওয়ার্ডের নাওতলা আল হেরা ইসলামী একাডেমীর সামনে নোয়াখালী-কুমিল্লা মহাসড়ক থেকে তাদেরকে আটক করা হয়।

    পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোনাইমুড়ী পৌরসভার ৭নম্বর ওয়ার্ডের নাওতলা আল হেরা ইসলামী একাডেমীর সামনে নোয়াখালী-কুমিল্লা মহাসড়ক থেকে তাদেরকে আটক করা হয় এ সময় তাদের নিকট হতে চোরাইকৃত ১টি Apache RTR 160 4V মোটরসাইকেল এবং ১টি HERO SPLENDAR 135cc মোটরসাইকেল জব্দ করা হয়।

    সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন-অর-রশিদ আটকের সত্যতা নিশ্চিত করে জানান,  মোটরসাইকেল চোরচক্রকে ধরার অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ