ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা দুই শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা, দেয়ালে লেখা ছিল ‘এই গল্প শেষ’ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করলেন বিসিসি প্রশাসক  ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
  • ক্রিস্টাল মেথ আইসসহ রোহিঙ্গা যুবক আটক

    ক্রিস্টাল মেথ আইসসহ রোহিঙ্গা যুবক আটক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কক্সবাজারের টেকনাফের দমদমিয়া এলাকা থেকে ১ কেজি ৬০ গ্রাম ক্রিস্টাল মেথ আইসসহ শহিদুল ইসলাম (২২) নামে এক রোহিঙ্গাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর সদস্যরা। টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার এ তথ্য নিশ্চিত করেছেন।

    তিনি জানান, আজ বৃহস্পতিবার ভোরে টেকনাফ ২ বিজিবির ব্যাটালিয়নের অধীনস্থ দমদমিয়া বিওপির দায়িত্বপূর্ণ বিআরএম -৯ থেকে আনুমানিক ৯০০ গজ উত্তর দিকে আইয়ুবের জোড়া বিএসপি খাল এলাকা দিয়ে মাদকের একটি বড় চালান মিয়ানমার থেকে বাংলাদেশে পাচার হতে পারে- এমন সংবাদের ভিত্তিতে টেকনাফ ২ বিজিবির ব্যাটালিয়ন সদর এবং দমদমিয়া বিওপি হতে দুইটি চোরাচালান প্রতিরোধ টহলদল কয়েকটি উপদলে বিভক্ত হয়ে দ্রুত ওই এলাকায় কৌশলগত অবস্থান গ্রহণ করে।

    কিছুক্ষণ পর এক ব্যক্তিকে মাছ ধরার জাল নিয়ে খালের ভেতর দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে আসতে দেখে বিজিবি টহলদল তাকে চ্যালেঞ্জ ও ধাওয়া করে আটক করে। পরে তার শরীরে তল্লাশি চালিয়ে পাঁচ কোটি ৩০ লাখ টাকা মূল্যের ১ কেজি ৬০ গ্রাম ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করা হয়। আটক রোহিঙ্গা জাদিমুড়া ২৭ নং ক্যাম্পের বি ব্লকের মো. ইব্রাহীমের ছেলে।

    তিনি আরও জানান, আটক আসামির বিরুদ্ধে জব্দকৃত ক্রিস্টাল মেথ আইসসহ অবৈধভাবে মাদক বহন ও পাচারের দায়ে নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ