ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন

    সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক অনুসন্ধানী সাংবাদিক রোজিনা ইসলামকে স্বাস্থ্য মন্ত্রণালয়ে হেনস্তা ও গ্রেপ্তারের প্রতিবাদে ঝালকাঠিতে মানববন্ধন করা হয়েছে। বুধবার সকাল ১০টায় ঝালকাঠি প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

    ঝালকাঠি প্রেসক্লাব আয়োজিত মানববন্ধনে রিপোর্টার্স ইউনিটি, প্রথম আলো বন্ধুসভা, ইয়ুথ অ্যাকশন সোসাইটি, মানব কল্যাণ সোসাইটি, ৭১ এর চেতনা, প্রতিবাদী নাগরিক মঞ্চসহ বিভিন্ন সংগঠন ও শ্রেণি পেশার মানুষ অংশ নেন। মানববন্ধনে অংশগ্রণকারীরা সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তি দাবি করেন। অবিলম্বে তাকে মুক্তি দিয়ে মিথ্যা মামলা প্রত্যাহার করা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন সাংবাদিক নেতৃবৃন্দ।

    মানববন্ধন চলাকালে বক্তব্য দেন ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি চিত্তরঞ্জন দত্ত, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আক্কাস সিকদার, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার দুলাল সাহা, সুশাসনের জন্য নাগরিক সুজনের ঝালকাঠি জেলা শাখার সাধারণ সম্পাদক মহিন উদ্দিন তালুকদার, শহর শাখার যুগ্ম সম্পাদক মুশফিকুর রহমান বাবু, প্রেসক্লাবের সহসাধারণ সম্পাদক কে এম সবুজ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক অলোক সাহা, রিপোর্টার্স ইউনিটির সভাপতি আল আমিন তালুকদার, প্রথম আলো প্রতিনিধি মাহামুদুর রহমান পারভেজ, ৭১ এর চেতনার সভাপতি গোপাল দে ও দৃক নিউজ প্রতিনিধি সৈয়দ মাহফুজা মিষ্টি।

     

     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ