ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • ইন্দুরকানীতে খালে ডুবে শিশু নিখোঁজ

    ইন্দুরকানীতে খালে ডুবে শিশু নিখোঁজ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের ইন্দুরকানীতে খালের পানিতে ডুবে গেছে আবদুল্লাহ নামের ১০ বছরের এক শিশু নিখোঁজ হওয়ার ১০ ঘন্টায় ও সন্ধান মেলেনি।  ফায়ার সার্ভিস ও  ডুবুরী দল চেষ্টা করেও শিশুটির সন্ধান পায়নি। রাতে উদ্ধার অভিযান বন্ধ করেছে। 

    বুধবার বেলা ১১ টার দিকে উপজেলার পাড়েরহাট চালনা ব্রীজ সংলগ্ন পাড়েরহাট খালে এ ঘটনা ঘটে। 

    জানা যায়,  উপজেলার  হোগলাবুনিয়া গ্রামের আলামিন খানের শিশু পুত্র আবদুল্লাহ (১০) ঘরের পাশেই  পাড়েরহাট খালে হাত পা ধুতে গেলে পা ফসকে খালে পড়ে ডুবে যায়। পরে নিজেরা চেষ্টা করে কোন সন্ধান না পেয়ে ইন্দুরকানী ফায়ার সার্ভিস ও বরিশালেল ডুবুরী দলকে খবর দেয়। তারা এসে দুপুর ১২ টা থেকে উদ্ধার কাজ চালালেও রাত ৯টা পর্যন্ত কোন সন্ধান মেলেনি।  রাতের কারণে উদ্ধার অভিযান বন্ধ রেখেছে।

    শিশুটির মা-বাবা ও স্বজনের কান্নায় খালের পাড়ে করুণ দৃশ্যের অবতরণ ঘটেছে। 

    ইন্দুরকানী ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নুরুজ্জামান শরীফ জানান, শিশুটি খালের পানিতে ডুবে নিখোজ হয়েছে। ডুবুরী দল ও ফায়ার সার্ভিস প্রায় ৯ ঘন্টা ধরে  রাত ৯ টা পর্যন্ত শিশুটি উদ্ধারের চেষ্টা চালালেও কোন সন্ধান পাওয়া যায়নি। রাতের কারণে উদ্ধার কাজ বন্ধ রাখা হয়েছে। 
     


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ