ঢাকা রবিবার, ৩০ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • শোলনায় বিরোধপূর্ণ জমিতে ধান চাষ নিয়ে সংঘর্ষ, আহত ৫ কাউখালীতে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে ইউএনও’র কাছে ১০ ইউপি সদস্যর স্মারকলিপি উজিরপুর প্রেসক্লাবের সাধারণ সভা বরিশাল নগরীর আলেকান্দায় বাবুল মৃধার স্ত্রীর ইন্তেকাল, এসএম জাকির হোসেনের শোক বরিশাল দক্ষিণ জেলা ও মহানগর মুক্তিযুদ্ধের প্রজন্মের কমিটি অনুমোদন উজিরপুরে আলফা, মাহিন্দ্রা ও অটো শ্রমিক ইউনিয়নের মতবিনিময় সভা  হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ
  • ৬ বছরের ছাত্রীকে ধর্ষণচেষ্টা, ইমাম আটক

    ৬ বছরের ছাত্রীকে ধর্ষণচেষ্টা, ইমাম আটক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কেশবপুরে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে পুলিশ ইমরান হোসেন নামে এক মসজিদের ইমামকে আটক করেছে। গতকাল সোমবার সন্ধ্যায় তিনি মসজিদের বারান্দায় আরবি পড়ানো শেষে ওই শিশুকে ধর্ষণের চেষ্টা করেন। এ ঘটনায় ওই শিশুর বাবা বাদী হয়ে থানায় মামলা করেছেন। আজ মঙ্গলবার সকালে ওই ইমামকে যশোর আদালতে সোপর্দ করা হয়। এছাড়া শিশুর জবানবন্দী নেওয়ার জন্য আদালতে পাঠানো হয়েছে।

    এলাকাবাসী ও পুলিশ জানায়, উপজেলার মধ্যকুল সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মসজিদে পৌরসভার ভবানীপুর এলাকার খোরশেদ আলীর ছেলে ইমরান হোসেন (২৪) প্রায় ৪ বছর ইমামতি করেন ও শিশুদের আরবি পড়ান। সোমবার সন্ধ্যায় তিনি মসজিদের বারান্দায় আরবি পড়ানো শেষে অন্যদের ছুটি দিয়ে ওই শিশুকে (৬) থাকতে বলেন। পরে তাকে একা পেয়ে ধর্ষণচেষ্টা চালান। শিশুটি বাড়িতে গিয়ে তার মাকে ঘটনা জানালে এলাকাবাসী ইমামকে আটক করে সোমবার রাতে পুলিশের হাতে তুলে দেন। ঘটনা উল্লেখ করে শিশুটির বাবা বাদী হয়ে ওই ইমামের বিরুদ্ধে থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেন।

    এ ব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, আটক ইমাম ইমরান হোসেনকে মঙ্গলবার সকালে যশোর আদালতে সোপর্দ করা হয়েছে। অপরদিকে শিশুটির জবানবন্দি নেওয়ার জন্য আদালতে প্রেরণ করা হয়েছে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ