ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • মঠবাড়িয়ায় ইউএনও অফিসের সহকারীর বাসায় চুরি

    মঠবাড়িয়ায় ইউএনও অফিসের সহকারীর বাসায় চুরি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা নির্বাহী অফিসের অফিস সুপার মো. সাইদুর রহমানের বাসায় দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। সোমবার দুপুরে পৌর শহরের উত্তর মিঠাখালী মোতাহার আলী সড়কে এ ঘটনা ঘটে। 

    উপজেলা নির্বাহী অফিসার ঊর্মি ভৌমিক ও মঠবাড়িয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।  

    ভুক্তভোগী সাইদুর রহমান জানান, পরিবারের সদস্যরা ঘরে না থাকার সুযোগে পিছনের দরজার সিটকানি কৌশলে খুলে ভিতরে প্রবেশ করে ৩টি স্টিল আলমিরা ভেঙে প্রায় ১০ ভরি স্বর্ণালংকার ও নগদ লক্ষাধিক টাকা নিয়ে যায়। 

    অফিস সুপার সাইদুর রহমান ও তার স্ত্রী সহকারী স্বাস্থ্য পরিদর্শক রহিমা খাতুন ১২ টার দিকে বাসায় এসে এ ঘটনা দেখতে পান।  মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মুহা. নূরুল ইসলাম বাদল জানান, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ