ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল নগরীর ২৭নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল মাত্র ৭ হাজার টাকা বিনিয়োগে ৫৩৭ কোটির সাম্রাজ্য গড়লেন তরুণী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ গুরুতর অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি : বঙ্গভবন অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির! রাজকীয় বিদায়ের প্রস্তুতি আর্জেন্টিনার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন মোদীর আশ্বাসে থামছে না আন্দোলনকারীরা, কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা রাষ্ট্রপতি পদ শূন্য হলে ৯০ দিনেই ভোট, যেভাবে নির্বাচন করে ইসি রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার
  • ইউরোপে গমের দাম রেকর্ড বৃদ্ধি!

    ইউরোপে গমের দাম রেকর্ড বৃদ্ধি!
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    অভ্যন্তরীণ খাদ্য চাহিদা নিশ্চিত করতে গত ১৪ মে থেকে সব ধরনের গম রফতানি নিষিদ্ধ করেছে ভারত। আর এর ধাক্কা লেগেছে ইউরোপের বাজারে।

    ইউরোপীয় বাজারে এদিন প্রতি টন গমের দাম ৪৩৫ ইউরোতে পৌঁছে যায়। ভারতীয় মুদ্রায় যা প্রায় ৩৫ হাজার ২০০ রুপি। আর বাংলাদেশি মুদ্রায় ৩৯ হাজার ৭৫৯ টাকা।
    এদিকে, ভারত গম রফতানি নিষিদ্ধ করলেও ১৪ মে এর আগে ইস্যু করা লেটার্স অব ক্রেডিটের (এলসি) আওতায় গমের চালানগুলোকে ছাড়ের অনুমতি দিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ।

    উল্লেখ্য, ইউক্রেন-রাশিয়ার পর বিশ্বের অন্যতম বৃহৎ খাদ্যশস্য রফতানিকারক দেশ ভারত। ইউক্রেন-রাশিয়া যুদ্ধ শুরুর পর খাদ্যশস্য খাতে সৃষ্ট শূন্যতা পূরণে অনেকেই ভারতের ওপরই নির্ভর করতে শুরু করেছিল। এই সুযোগে ভারতও চেয়েছিল গম রফতানি করে বিশ্ব বাজারে নিজের নাম প্রতিষ্ঠা করতে। তবে এরই মাঝে দেশটিতে তলানিতে গিয়ে ঠেকে গম উৎপাদন। ফলে খাদ্য সংকট দেখা দেওয়ার শঙ্কা তৈরি হয়। এই পরিস্থিতিতে গম রফতানির ওপর নিষেধাজ্ঞা জারি করল ভারত সরকার। পিটিআই সূত্রে খবর, অবিলম্বে ১৪ মে থেকেই গম রফতানি বন্ধের সিদ্ধান্ত নেয় ভারত সরকার।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ