ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল নগরীর ২৭নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল মাত্র ৭ হাজার টাকা বিনিয়োগে ৫৩৭ কোটির সাম্রাজ্য গড়লেন তরুণী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ গুরুতর অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি : বঙ্গভবন অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির! রাজকীয় বিদায়ের প্রস্তুতি আর্জেন্টিনার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন মোদীর আশ্বাসে থামছে না আন্দোলনকারীরা, কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা রাষ্ট্রপতি পদ শূন্য হলে ৯০ দিনেই ভোট, যেভাবে নির্বাচন করে ইসি রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার
  • স্থায়ীভাবে রাশিয়া ছাড়ছে ম্যাকডোনাল্ড

    স্থায়ীভাবে রাশিয়া ছাড়ছে ম্যাকডোনাল্ড
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    রাশিয়া থেকে ব্যবসা গুটিয়ে নিচ্ছে ম্যাকডোনাল্ড কোম্পানি। ইতিমধ্যে সেখানে থাকা তাদের রেস্টুরেন্টগুলো বিক্রি করার প্রস্তুতি নিচ্ছে প্রতিষ্ঠানটি। খবর ডেইলি মেইলের।

     গত মার্চে কোম্পানিটি রাশিয়ায় তাদের ৮৫০টি আউটলেট সাময়িকভাবে বন্ধ করে দেয়।

    ফাস্টফুডের এই জায়ান্ট কোম্পানিটি সোমবার এক বিবৃতিতে জানায়, দেশটিতে তারা ৩০ বছর তাদের কার্যক্রম চালিয়েছে। ম্যাকডোনাল্ড করপোরেশন ঘোষণা দিয়েছে যে, তারা রাশিয়ান বাজার ছেড়ে যাচ্ছে। ইতিমধ্যে দেশটির স্থানীয় ব্যবসায়ীদের কাছে তাদের প্রতিষ্ঠান বিক্রি করে দেওয়ার প্রক্রিয়া চলছে।

    কোম্পানিটি বলছে, তারা রাশিয়ান ক্রেতা খুঁজছেন এবং রেস্টুরেন্ট বিক্রি না হওয়া পর্যন্ত কর্মীদের বেতন দেবে। তবে তারা এখনো কাঙ্ক্ষিত ক্রেতা পায়নি।

    ইতিমধ্যে আউটলেট থেকে কোম্পানির নাম, গোল্ডেন আর্চেজসহ অন্যান্য প্রতীক মুছে ফেলার পরিকল্পনা করছে।

    ১৯৯০ সালে তৎকালীন সোভিয়েত ইউনিয়নে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করে ম্যাকডোনাল্ড।

    ইউক্রেন যুদ্ধের কারণে মানবিক সংকট এবং কার্যক্রম পরিচালনার অপ্রত্যাশিত পরিবেশের কারণে রাশিয়া থেকে কোম্পানিটি ব্যবসা গুটিয়ে নিচ্ছে বলে জানিয়েছে।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ