ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • ভয়েস অব আমেরিকার বাংলাদেশ প্রতিনিধির মায়ের লাশ উদ্ধার

    ভয়েস অব আমেরিকার বাংলাদেশ প্রতিনিধির মায়ের লাশ উদ্ধার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের নিজ বাসা থেকে ভয়েস অব আমেরিকার বাংলাদেশ প্রতিনিধি আমির খসরু'র মা সেতারা হালিমের লাশ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের লোকজনের অভিযোগ রাতে শ্বাসরোধ করে সিতারা হালিমকে হত্যা করে লাশ ঘরের মেঝেতে ফেলে রাখা হয়েছে।  

    সোমবার (১৬ মে) সকালে পিরোজপুরের সিআই পাড়া এলাকার নিজ বাস ভবন থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত সিতারা হালিম (৭৪) পিরোজপুর পৌরসভার সিআই পাড়া এলাকার মৃত প্রফেসর আব্দুর হালিম হাওলাদারের স্ত্রী।  সিতারা হালিমের মেয়ে সালাম আরজু জানান, শহরের সিআইপাড়া এলাকার তাদের নিজেদের বাসভাসের ২য় তলায় তার মা একা থাকতো। রোববার রাতে সর্বশেষ তার মায়ের সাথে কথা হয়। আজ সকালে তাদের বাসায় রং করার জন্য আব্দুল কুদ্দুস নামের একজন তাদের বাসায় এসে দরজায় ডাকাকাকি করলেও তার মা দড়জা না খুললে সে বাসার নিচের তলায় ভাড়াটিয়ার কাছে বিষয়টি জানান। পরে অনেক সময় অতিবাহিত হলেও দরজা না খুললে ভাড়াটিয়া ও রং মিন্ত্রী পিছনের দরজা দিয়ে ডাকতে গেলে তারা দেখতে পায় পিছনের দরজা খোলা আছে। তখন তারা বাসায় ভিতরে ঢুকে দেখতে পায় তার মা সিতারা হালিম মেঝেতে পড়ে আছেন। এ সময় তাদের বাসার ভাড়াটিয়া তাকে বিষয়টি ফোন দিয়ে জানালে তিনি ও তার স্বামী বাসায় এসে তার মা ঘরের মেঝেতে পড়ে আছে এবং তার গলায় আঘাতের চিহ্ন আছে এবং ঘরের আলমারি ও আসবাবপত্র এলোমেলো ভাবে পড়ে আছে দেখতে পান। পরে তারা পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। 

    পিরোজপুর জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. স্বাগত হালদার জানান, মৃত অবস্থায় সিতারা হালিম নামে এক বয়স্ক নারীকে হাসপাতালে আনা হয়েছিলো। তার গলায় আঘাতের চিহ্ন আছে। 

    পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) থান্দার খায়রুল হাসান জানান, সকালে খবর পেয়ে পুলিশ সিতারা হালিমের লাশ উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে শ্বাসরোধ করে রাতে তাকে হত্যা করে ঘরের ভিতরে ফেলে রাখা হয়েছিলো। এ বিষয়ে পুলিশ তদন্ত করে দেখছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধিন আছে। 


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ