ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • মঠবাড়িয়ায় তৃতীয় শ্রেণীর ছাত্রের আত্মহত্যা

    মঠবাড়িয়ায় তৃতীয় শ্রেণীর ছাত্রের আত্মহত্যা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের মঠবাড়িয়ায় সোহাগ  (১০) নামের এক তৃতীয় শ্রেণীর ছাত্র গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। পুলিশ সোমবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ওই ছাত্রের লাশ উদ্ধার করেছে। 

    মৃত সোহাগ উপজেলার দক্ষিণ বড়মাছুয়া গ্রামের দিনমজুর রিপন মুন্সীর ছেলে ও স্থানীয় দক্ষিণ বড়মাছুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্র। মৃতের চাচাতো ভাই দশম শ্রেণীর ছাত্র মো. ইমন বলেন, সোমবার সকালে বাবার কাছে সোহাগ ১০ টাকা চায়। টাকা না থাকায় টাকা না দিয়ে সে কাজে চলে যায়। 

    পরবর্তীতে সোহাগ ওর প্রতিবন্ধী মায়ের কাছে টাকা চায়। সেও টাকা দিতে না পারায় সোহাগ তার মাকে মারধর করে এবং ঘরের মালামাল তছনছ করে। এর কিছুক্ষণ পর সকাল সাড়ে দশটার দিকে ঘরের আড়ার সাথে সোহাগকে ঝুলতে দেখে তাকে নামিয়ে হাসপাতালে নিয়ে আসি। 

    উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. ইফরানুল হক জানান, হাসপাতালে আসার আগেই সোহাগের মৃত্যু হয়েছে। মঠবাড়িয়া থানার ওসি মুহা. নুরুল ইসলাম বাদল জানান, ময়না তদন্তের জন্য লাশ উদ্ধার করা হয়েছে। পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ