ঢাকা বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • এমপি গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিইসি ও স্পিকারকে জামায়াতের চিঠি গৌরনদীতে শিক্ষার্থীর টিফিনের রুটিতে মিলল ব্লেড ব্রাজিলভক্ত ১৭ শিক্ষার্থীকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন আর্জেন্টিনাভক্ত শিক্ষক এবার বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত বিএম কলেজে ছাত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য শিক্ষকের, তদন্ত কমিটি গঠন বিসিসির লাইটম্যানদের মাঝে সাইকেল ও রেইনকোট বিতরণ লিওনেল মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের এমপি গাজীর বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে কমিশন: ইসি সচিব ফের ধসে পড়ল পায়রা বন্দরের আবাসিক এলাকার সীমানা দেওয়াল ঝালকাঠিতে উদ্বেগজনক হারে বাড়ছে ডেঙ্গু, উচ্চ ঝুঁকিতে ৭ এলাকা
  • ট্রাক ভর্তি লোহার কাঁচামাল ছিনতাইকালে আটক ৩

    ট্রাক ভর্তি লোহার কাঁচামাল ছিনতাইকালে আটক ৩
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের নাজিরপুরে ট্রাক ভর্তি লোহার কাঁচামাল ছিনতাইকালে স্থানীয়রা ৩ জনকে আটক করেছেন। রবিবার (১৫মে) সকাল  সোয়া ১০টার দিকে উপজেলার চৌঠাইমহল বাসষ্ট্যান্ড এলাকা থেকে একটি প্রাইভেট কার সহ তাদের আটক করা হয়। 

    এসময় ছিনতাই হওয়া লোহার কাঁচামাল ভর্তি ট্রাকটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়।  আটককৃতরা হলো জেলার পৌর সভার কুমারখালী এলাকার মৃত আনোয়ার শিকদারের ছেলে শাহেদ শিকদার (৩২), তার সহযোগী পৌর সভার পালপাড়া এলাকার সেলিম কাজীর ছেলে কাইয়ুক কাজী (২৮) ও প্রাইভেট কারের চালক জেলার সদর উপজেলার হরিনা গাজীপুর গ্রামের মজিবর রহমানের ছেলে সোহেল শেখ (৩০)। 

    থানা পুলিশ ও স্থানীয়দের দেয়া তথ্য মতে জানা গেছে, ওই  সময় স্থানীয়রা একটি প্রাইভেট কারে  (ঢাকা মেট্রো-গ ১২-৫৩৬৯) করে  মানিক মোল্লা (২৩) নামের এক যুবককে মুখ বাঁধা অবস্থায় নিয়ে যেতে দেখেন। পরে স্থানীয়া ওই প্রাইভেট কারটি আটক করে থানা পুলিশকে খবর দেন। 

    এ সময় ওই প্রাইভেট কারে থাকা ৩ ছিনতাইকারী আটক ও লোহার কাঁচামাল বহন করা ট্রাকটি হেলপার মানিককে উদ্ধার করা হয়। হেলপার মানিক পটুয়াখালী জেলার সদর উপজেলার বদরপুর গ্রামের মোয়াজ্জেম মোল্লার ছেলে।  

    থানা পুলিশের ওসি (তদন্ত) মো. মাহিদুল ইসলাম  জানান, একটি  ট্রাক (ঢাকা মেট্রো-ট ২০৪৬৫১) ভর্তি লোহার কাঁচা মাল বরিশালের বানারিপাড়া থেকে ঢাকা নিয়ে যাওয়ার পথে ছিনতাইকারিরা ওই ট্রাকের ড্রাইভারকে জিম্মি করে ও হেলপারকে মুখ বেধে অপহরণ করে নিয়ে যায়। এ সময় স্থানীয়রা প্রাইভেট কার সহ ছিনতাইকারীদের আটক করেন। 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ