ঢাকা রবিবার, ১৭ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • দেশে উচ্চ রক্তচাপের রোগী আড়াই কোটি, নিয়ন্ত্রণে একগুচ্ছ পরামর্শ বরগুনায় জেলের বড়শিতে ধরা পড়ল ধূসর ডলফিন বরিশাল মহানগর ছাত্রদলের আহ্বায়ক তাসনিমের বাবার ইন্তেকাল ফেসবুকে এমপিকে নিয়ে কটূক্তির অভিযোগে নিলয় পারভেজ গ্রেফতার পলাশপুরে তিন নারীসহ আটক চার, ২৭১ পিস ইয়াবা উদ্ধার  পিরোজপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৭ দোকান পুড়ে ছাই বেতাগীতে ডাকাতের গুলিতে নিজ বাড়িতে গুলিবিদ্ধ মালিক, আটক ৩ নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণে নিহত একই পরিবারের ৫ সদস্যকে পাশাপাশি কবরে সমাহিত  প্রেমিকার বয়স কম হওয়ায় পিরোজপুর ‍এসে ফিরে গেল চীনা যুবক কুয়াকাটা সৈকতে মিললো বিরল প্রজাতির ‘অলিভ রিডলি’ কচ্ছপ
  • মাটির দেয়াল ধ্বসে গৃহবধূর মৃত্যু

    মাটির দেয়াল ধ্বসে গৃহবধূর মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় মাটির দেয়াল ধ্বসে তার নিচে চাপা পরে সামসুন নাহার (৪৫) নামে এক গৃহবধুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

    শনিবার (১৪ মে) সকালে উপজেলার ৯ নং ভিয়াইল ইউনিয়নের জয়পুর নদীপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটেছে।

    স্থানীয় সূত্রে জানা যায়, ওই গ্রামের আব্দুর রাজ্জাক এর স্ত্রী ছামসুন নাহার (৪৫) বাড়ির টিউবওয়েলের সামনে মাছ ধৌত করতে গেলে পার্শ্বের একটি মাটির ঘরের দেওয়াল ধ্বসে গিয়ে তার উপরে ভেঙ্গে পড়ে। এতে সামসুন নাহার (৪৫) মাটির নিচে চাপা পড়েন। এসময় বাড়ির ও স্থানীয় লোকজন মাটি সরিয়ে তাৎক্ষনিক তাকে উদ্ধার করে চিরিরবন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকৎসক তাকে মৃত ঘোষনা করেন।

    ভিয়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুর রাজ্জাক শাহ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, দুদিনের টানা বৃষ্টিতে ওই দেয়ালটি ভিজে গিয়ে চরম হুমকীতে ছিল। পরিষদের পক্ষ থেকে সহায়তা প্রদান করা হয়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ