ঢাকা রবিবার, ১৭ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • দেশে উচ্চ রক্তচাপের রোগী আড়াই কোটি, নিয়ন্ত্রণে একগুচ্ছ পরামর্শ বরগুনায় জেলের বড়শিতে ধরা পড়ল ধূসর ডলফিন বরিশাল মহানগর ছাত্রদলের আহ্বায়ক তাসনিমের বাবার ইন্তেকাল ফেসবুকে এমপিকে নিয়ে কটূক্তির অভিযোগে নিলয় পারভেজ গ্রেফতার পলাশপুরে তিন নারীসহ আটক চার, ২৭১ পিস ইয়াবা উদ্ধার  পিরোজপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৭ দোকান পুড়ে ছাই বেতাগীতে ডাকাতের গুলিতে নিজ বাড়িতে গুলিবিদ্ধ মালিক, আটক ৩ নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণে নিহত একই পরিবারের ৫ সদস্যকে পাশাপাশি কবরে সমাহিত  প্রেমিকার বয়স কম হওয়ায় পিরোজপুর ‍এসে ফিরে গেল চীনা যুবক কুয়াকাটা সৈকতে মিললো বিরল প্রজাতির ‘অলিভ রিডলি’ কচ্ছপ
  • সুন্দরগঞ্জে বিধবা নারীর আত্মহত্যা

    সুন্দরগঞ্জে বিধবা নারীর আত্মহত্যা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার সর্বানন্দ ইউনিয়নের রামভদ্র কদমতলা গ্রামে বাবার বাড়িতে বসবাসরত অবস্থায় বিধবা নারী শেলিনা বেগম গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার দিবাগত রাতে নিজ শয়ন ঘরে।
             
    জানা গেছে, গত ৩ বছর আগে সেলিনার স্বামী মারা যায়। তার কোন সন্তান নেই। স্বামী মারা যাওয়ার পর থেকে সেলিনা  রামভদ্র গ্রামে তার বাবা আমির আলীর বাড়িতে থাকত। ছোটবেলা হতে তার মৃগী রোগ ছিল। দীর্ঘদিন থেকে সে বিশেষজ্ঞ ডাক্তারের চিকিৎসাধী ছিল। শুক্রবার রাতে ওড়না পেঁচিয়ে নিজ শয়ন ঘরের টুইয়ের সাথে ফাঁস দিয়ে আত্মহত্যা করে। 

    শনিবার সকালে ঘরের দরজা ভেঙ্গে পরিবারের সদস্যরা তার লাশ উদ্ধার করে। পরিবারের সদস্যদের দাবি মানুষিক ভারসাম্যহীনতার কারণে সে আত্মহত্যা করেছে। 
     
    সর্বানন্দ ইউপি চেয়ারম্যান জহুরুল ইসলাম জানান, দীর্ঘদিন থেকে সে নানাবিধ রোগে ভুগছিল। সে কারণে সে আত্মহত্যা করেছে। 
    ওসি সরকার ইফতেখারুল মোকাদ্দেস জানান, এনিয়ে থানায় ইউডি মামলা হয়েছে। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ