ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দ্বিতীয় স্ত্রী নাকি চাকরির সুপারিশ, ভাইরাল ভিডিও নিয়ে প্রশ্ন ছুড়লেন ডাকসু নেত্রী মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক পেশাজীবী দলের কেন্দ্রীয় নিবার্হী কমিটির সহ সভাপতি হলেন মিজানুর রহমান অহিদ  গৌরনদীতে মাদ্রাসার কক্ষে ছাত্রীর ঝুলন্ত লাশ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার
  • কলাপাড়ায় জমিজমা বিরোধে হামলায় আহত ৫ 

    কলাপাড়ায় জমিজমা বিরোধে হামলায় আহত ৫ 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কলাপাড়ায় জমিজমা বিরোধকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে  হামলার ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের  পাঁচ জন গুরুত্বর আহত হয়েছে। ১৩ মে  বিকেলে  উপজেলার লালুয়া ইউনিয়নের বানাতিবাজারে এ ঘটনা ঘটে।  

    আহত সবুজ প্যাদা জানায়,তার চাচা সাবেক মেম্বার ওমর প্যাদার পাশ্ববর্তী বড় পাঁচ নম্বর গ্রামের মো. আবদুল হক মৃধার সাথে জমাজমি নিয়ে বহুদিন ধরে বিরোধ চলে আসছিল। চাচা ওমর আলী প্যাদা শুক্রবার বিকেলে পারিবারিক কাজে বানাতিবাজারে আসলে প্রতিপক্ষ আবদুল হক তার দলবলসহ  হামলা চালায় । এ খবর পেয়ে  বাজারে আসলে আমাকেও কুপিয়ে গুরুতর আহত করে। 

    এ নিয়ে উভয় পক্ষের মধ্যে ধাওয়া- পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।  অপরদিকে আবদুল হক মৃধা বলেন, আমাদের পৈত্রিক সম্পত্তি নিয়ে দীর্ঘদিন যাবত সাবেক মেম্বার ওমর আলী প্যাদা দাবী করে আসছে। এ নিয়ে ওমর আলী প্যাদার সাথে আমার কথার কাটাকাটি হয়ে। প্রতিপক্ষের সাথে ধাওয়া পাল্টা ধাওয়ায় আমিসহ রাকিবুল মৃধা, খোকন মৃধা, জুয়েল মৃধা,সুমন মৃধা গুরুত্ব আহত হয়েছি। পরে স্হানীয় লোকজনের সহায়তায় উদ্ধার হয়ে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসা জন্য ভর্তি হই। 

    এব্যাপারে কলাপাড়া থানার অফিসার ইনচার্জ মো, জসিম  বলেন, এ ঘটনায় পৃথকভাবে দুটি মামলা রুজু করা হয়েছে। ৫ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ