ঢাকা সোমবার, ২০ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • মেহেন্দিগঞ্জে খাজনার টাকা না দেয়ায় গাছসহ গাড়ি আটক সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও অনলাইন ডাটাবেজ তৈরির পরিকল্পনা চার দফা দাবিতে মহাসড়কে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বাড়ছে হামের প্রকোপ: বরিশালে এ পর্যন্ত মারা গেছে ১৯ জন ৯ দফা দাবিতে বরিশালে ইজিবাইক-রিকশা শ্রমিকদের সমাবেশ এক মাসে দুইবার বাড়লো এলপিজির দাম, ১২ কেজি ১৯৪০ টাকা ২৪ ঘণ্টায় হাম সন্দেহে আরও ৪ শিশুর মৃত্যু বরিশালে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা বরিশালে জমি দখলের উদ্দেশ্য বিএনপি নেতা ও স্কুল শিক্ষকের নেতৃত্বে হামলা   গণমাধ্যমকে প্রাতিষ্ঠানিক সুরক্ষা দিতে নীতিমালা করা হচ্ছে: তথ্যমন্ত্রী
  • চুরির অপবাদে শিকলে বেঁধে নির্যাতন, নিখোঁজ কিশোর

    চুরির অপবাদে শিকলে বেঁধে নির্যাতন, নিখোঁজ কিশোর
    শিকলে বাঁধা কিশোর ও তার পায়ে জখমের চিহ্ন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর গলাচিপায় চুরি অপবাদ দিয়ে এক কিশোরকে শিকলে বেঁধে নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।

    ৯ মে উপজেলা সদর ইউনিয়নে এ ঘটনা ঘটে। তবে নির্যাতনের পর থেকে নিখোঁজ রয়েছে ওই কিশোর।


    ভাইরাল ভিডিওতে দেখা যায়, কিশোরকে একটি গাছের সঙ্গে লোহার শিকলে বেঁধে বোয়ালিয়া রাড়ি বাড়ির হজরত আলী নামে এক ব্যক্তি তাকে মারধর করছেন আর আশপাশে দাঁড়িয়ে দেখেছেন ওই বাড়ির লোকজন। এ সময় অনেককে ভিডিও করতেও দেখা গেছে। মারধরে কিশোরের শরীরে রক্তাক্ত জখম হতেও দেখা গেছে।

    ভুক্তভোগী কিশোরের পরিবারের অভিযোগ, ৯ মে থেকে ১১ মে মধ্যরাত পর্যন্ত দফায় দফায় তার ওপর অমানবিক নির্যাতন চালানো হয়। তবে ১১ মে রাতের পর থেকে ওই কিশোরকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না।

    নির্যাতিত কিশোরের সৎ মা বলেন, ‘আমরা ঢাকায় থাকি। ছেলে বাড়িতে থাকতো। খবর পেয়ে বাড়িতে এসেছি। আমার ছেলেকে টাকা চুরির অপবাদ দিয়ে ধরে নিয়ে যাওয়া হয়। তাকে দফায় দফায় তিনদিন হজরত আলী, ফেরদৌস, মমতাজ এবং তানিয়া অমানবিক নির্যাতন করেন। এরপর থেকে ছেলেকে খুঁজে পাচ্ছি না।’

    এ বিষয়ে অভিযুক্ত ব্যক্তিকে খুঁজে পাওয়া যায়নি। এমনকি তার মোবাইল নম্বরও বন্ধ পাওয়া যায়। গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর সওকত আনোয়ার ইসলাম বলেন, আমরা অভিযোগ পেয়েছি। এ বিষয়ে আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।

    পটুয়াখালীর পুলিশ সুপার মোহম্মদ শহীদুল্লাহ  বলেন, বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ