ঢাকা বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • গৌরনদীতে শিক্ষার্থীর টিফিনের রুটিতে মিলল ব্লেড ব্রাজিলভক্ত ১৭ শিক্ষার্থীকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন আর্জেন্টিনাভক্ত শিক্ষক এবার বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত বিএম কলেজে ছাত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য শিক্ষকের, তদন্ত কমিটি গঠন বিসিসির লাইটম্যানদের মাঝে সাইকেল ও রেইনকোট বিতরণ লিওনেল মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের এমপি গাজীর বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে কমিশন: ইসি সচিব ফের ধসে পড়ল পায়রা বন্দরের আবাসিক এলাকার সীমানা দেওয়াল ঝালকাঠিতে উদ্বেগজনক হারে বাড়ছে ডেঙ্গু, উচ্চ ঝুঁকিতে ৭ এলাকা দল থেকে বহিষ্কার হলেন এমপি নজরুল, আসন শূন্য হওয়া নিয়ে যা জানালো ইসি
  • ভান্ডারিয়ায় বেশি দামে তেল বিক্রি: তিন ব্যবসায়ীকে জরিমানা

    ভান্ডারিয়ায় বেশি দামে তেল বিক্রি: তিন ব্যবসায়ীকে জরিমানা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের ভান্ডারিয়ায় বেশি দামে সয়াবিন তেল বিক্রির অপরাধে তিন ব্যবসায়ীকে ২২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শুক্রবার (১৩ মে) দুপুর পর্যন্ত জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পিরোজপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক দেবাশীষ রায়  ভান্ডারিয়া বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন।

    এ সময় ‘হক ব্রাদার্স’ নামের একটি দোকানে খোলা সয়াবিন তেলের নির্ধারিত মূল্যর পরিবর্তে বেশি দামে  বিক্রি করায়  দোকান মালিকে ১২ হাজার টাকা, চৌধূরী এন্টারপ্রাইজকে ২ হাজার টাকা এবং দূর্যয় এন্টারপ্রাইজকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনাকালে  ভান্ডারিয়া থানা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন। 

    জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পিরোজপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক দেবাশীষ রায়  বলেন, নির্ধারিত দামের চেয়ে অধিক দামে সয়াবিন তেল বিক্রির দায়ে তিন প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে এবং সেই সাথে প্রতিষ্ঠানের মালিকদের সর্তক করা হয়েছে। জনস্বার্থে বাজার তদারকিমূলক অভিযান অব্যাহত থাকবে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ