ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা দুই শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা, দেয়ালে লেখা ছিল ‘এই গল্প শেষ’ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করলেন বিসিসি প্রশাসক  ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
  • নোয়াখালীতে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

    নোয়াখালীতে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নোয়াখালীতে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। বুধবার বিকেলে জেলার শহীদ ভুলু স্টেডিয়ামে বাংলাদেশ সরকার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব মো. মোকাব্বির হোসেন প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন।
    এ সময় স্বরাষ্ট্র সচিব মাদককে না বলুন এবং মাদক মুক্ত সমাজ গঠন করার জন্য সকলকে আহবান জানান এবং উপস্থিত সকলকে মাদক মুক্ত সমাজ গঠনের শপথ করান।
    জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম, নোয়াখালী পৌরসভার মেয়র শহিদ উল্যাহ খান সোহেল, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম শামছুদ্দীন জেহান, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ পিন্টু প্রমূখ।
    জেলার ৯টি উপজেলা ও নোয়াখালী পৌরসভাসহ ১০টি দল এ টুর্নামেন্টে অংশগ্রহণ করবে।
    উদ্ধোধনী খেলায় কবিরহাট উপজেলা দল  নোয়াখালী সদর উপজেলাকে ৪-৩ গোলে হারিয়ে বিজয় অর্জন করে। ২১ মে ফাইনাল খেলার মধ্যদিয়ে এ টুর্নামেন্ট শেষ হবে।
    এর আগে মাদক সম্পর্কে সচেতন করতে উপস্থিত দর্শক ও খেলোয়াড়দেরকে মাদক বিরোধী শপথবাক্য পাঠ করানো হয়। পরে নোয়াখালীর ইতিহাস ও ঐহিত্য নিয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা তুলে ধরা হয়।
     


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ