ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • নাজিরপুরে বিলুপ্তির পথে দেশীয় বনজফল ডুমুর

    নাজিরপুরে বিলুপ্তির পথে দেশীয় বনজফল ডুমুর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ধান, শষ্য, নদী, খাল, এমন বিভাগের জন্ম যার তার নাম বরিশাল। বরিশাল বিভাগের পিরোজপুরের জেলার নাজিরপুরে উপজেলায় বিলুপ্তির পথে দেশীয় বনজফল ডুমুর। গ্রামের বন-জঙ্গলে জন্ম নেওয়া আমাদের চেনা ডুমুর খাবার হিসেবে অনেক পরিচিত।

    নাজিরপুর উপজেলার বিভিন্ন অঞ্চল বিশেষ করে শেখমাঠিয়া, গাঁওখালী, শ্রীরামকাঠী, মালিখালী, দেউলবাড়ী দোবরা, কলারদোয়ানিয়া ইউনিয়েনে ডুমুর তুলনামূলক বেশি জন্মে। কাঁচা ডুমুর আমাদের মাঝে সবজি হিসেবে পরিচিত।  পাঁকা ডুমুরের জেলি যেন এক অন্যান্য স্বাদে ভরপুর।

    ডুমুর গাছ বিশেষ করে নদীর তীরবর্তী এলাকায় জন্ম বেশি হয়। অযন্ত আর অবহেলায় বেড়ে ওঠা ডুমুর গাছ এখন বিলুপ্তির পথে। নদীর পাড়ে, রাস্তার পাশে এর জন্ম বিশেষ করে এটি কেউ চাষাবাদ করে না কারণ এর গুনাগুন স্থানীয় সাধারণ মানুষদের না বোঝার কারণে আগাছা গাছ মনে করে। আর গ্রামীন অবকাঠামো উন্নয়নের ফলে এ গাছ কেটে ফেলা হচ্ছে এবং নদী ভাঙ্গনের ফলেও নদী গর্ভে বিলিন হয়ে যাচ্ছে।

    স্থানীয় কৃষিবিদ বদরুল হায়দার বেপারী বলেন, আমাদের অঞ্চলে ডুমুরের চাষাবাদ করা একান্ত প্রয়োজন। আস্তে আস্তে এটি বিলিন হওয়ার পথে। বৈদেশিক বাজারে এর চাহিদা প্রচুর। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উচিৎ তৃণমুল পর্যায়ে কৃষকদের প্রশিক্ষণ দিয়ে এর চাষাবাদ বাড়ানো ও বাজারজাত করণের উৎসাহী করা। বাজারে এর চাহিদা থাকলেও স্থানীয় সাধারণ মানুষ এগুলো বোঝে না। কৃষিবিদ জগৎপ্রিয় দাস বিষু জানান, গুটিবস, ডায়াবেটিস, হৃদরোগ, কিডনি ও ম‚ত্র সংক্রান্ত সমস্যা, স্নায়ুবিক দুর্বলতা, মস্তিষ্কের শক্তিবৃদ্ধি, সর্দি-কাশি, ফোঁড়া বা গ্রন্থস্ফীতি (টিউমার) ও স্ত্রীরোগের চিকিৎসায় জগডুমুর কার্যকর।

    নাজিরপুর উপজেলা কৃষি অফিসার দ্বিগবিজয় হাজরা বলেন, ডুমুরে প্রচুর পরিমানে আয়রন আছে। নানা ধরনের রোগ প্রতিরোধ ক্ষমতা আছে ডুমুরের। এলাকার চাষীদের বাড়ীতে দু’একটি গাছ রয়েছে, যা তাদের নিজেদের পরিবারের চাহিদার প্রয়োজনের পরিচর্যা করে। এ উপজেলায় বানিজ্যিকভাবে ডুমুরের চাষাবাদ হয় না, তবে যদি কোন চাষী চাষাবাদে আগ্রহী হয় তাহলে তাদের আমরা পরামর্শ দিবো।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ