ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা দুই শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা, দেয়ালে লেখা ছিল ‘এই গল্প শেষ’
  • ঝালকাঠিতে অশনি'র প্রভাবে বৃষ্টি, ফসলের ক্ষতি শঙ্কা

    ঝালকাঠিতে অশনি'র প্রভাবে বৃষ্টি, ফসলের ক্ষতি শঙ্কা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঘূর্ণিঝড় অশনির প্রভাবে উপকূলীয় জেলা ঝালকাঠিতে সকাল থেকে বৃষ্টি হচ্ছে। কখনো হালকা কখনো ভারি বৃষ্টিপাতে মানুষ রাস্তায় নামতে পারছে না। সকাল থেকেই মেঘাচ্ছন্ন আকাশ, গুমোট আবহাওয়া বিরাজ করছে। এতে জনমনে আতঙ্ক দেখা দিয়েছে। বিশেষ করে সুগন্ধা ও বিষখালী নদী তীরের মানুষ ঝড়ো আবহাওয়ায় উদ্বিগ্ন।

    এদিকে বৃষ্টির কারণে ফসলের ক্ষেত পানিতে তলিয়ে আছে। এতে তরমুজ, মুগ, মরিচসহ ফসলের ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা। তবে কৃষি বিভাগ বলছে, পানি কমে গেলে ফসলের ক্ষতির সম্ভাবনা কমে যাবে। তারা কৃষকদের আগাম ফসল ঘরে তুলে নেওয়ার পরামর্শ দিয়েছেন।

    রাজাপুরের কৃষক হানিফ সরদার বলেন, আমার ক্ষেতে এখনো তরমুজ রয়েছে। বৃষ্টির পানিতেতরমুজগুলো নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। আমি বেশিরভাগ তরমুজ আগেই বিক্রি করে দিয়েছি। এখন যা আছে, তা নষ্ট হওয়ার পথে।

    নলছিটির মালিপুর এলাকার কৃষক মো. বাবু বলেন, আমার ক্ষেতে তরমুজ ও মুগ রয়েছে। পানিতে ক্ষেত তলিয়ে আছে। তরমুজ ও মুগের ক্ষতির সম্ভাবনা রয়েছে।

    ঝালকাঠি শহরের স্কুল শিক্ষক রফিকুল ইসলাম বলেন, বৃষ্টিতে রাস্তায় নামা যায় না। বৃষ্টিতে ভিজে শিশুরা স্কুলে আসছে। টানা বৃষ্টিতে মানুষ ঘরবন্দি রয়েছে।

    ঝালকাঠি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. মনিরুল ইসলাম বলেন, ঘূর্ণিঝড় অশনি’র তেমন কোন প্রভাব পড়বে না কৃষিতে। তবে বৃষ্টির পানি ফসলের মাঠে রয়েছে বলে কৃষকরা জানিয়েছেন। আমরা আগাম ফসল ঘরে তুলে নানা পরামর্শ দিয়েছি। আশাকরি বৃষ্টির পানিতে ফসলের কোন ক্ষতি হবে না।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ