ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা দুই শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা, দেয়ালে লেখা ছিল ‘এই গল্প শেষ’ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করলেন বিসিসি প্রশাসক  ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
  • বিজিবির অভিযান: ৪০ হাজার ইয়াবা উদ্ধার

    বিজিবির অভিযান: ৪০ হাজার ইয়াবা উদ্ধার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং ঝিমংখালী সংলগ্ন নাফনদী এলাকায় অভিযান চালিয়ে ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

    টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান (পিএসসি) এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, সোমবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে ঝিমংখালী বিওপির একটি বিশেষ টহলদল ঘটনাস্থলে অভিযান চালায়। ঘটনার সময় একজন চোরাকারবারিকে মিয়ানমার থেকে সাঁতরিয়ে নাফনদী পার হয়ে বাংলাদেশের অভ্যন্তরে আসতে দেখে। এসময় বিজিবি টহলদল চোরাকারবারির দিকে অগ্রসর হলে সে ২টি পলিথিনের ব্যাগ ফেলে পালিয়ে যায়। তল্লাশি চালিয়ে পাচারকারীর ফেলে যাওয়া ২টি পলিথিন ব্যাগ উদ্ধার করা হয় ৪০ হাজার পিস ইয়াবা, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১ কোটি ২০ লাখ টাকার মূল্যের।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ