ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা দুই শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা, দেয়ালে লেখা ছিল ‘এই গল্প শেষ’ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করলেন বিসিসি প্রশাসক  ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
  • নোয়াখালীতে অভাবের তাড়নায় গৃহবধূর আত্মহত্যা

    নোয়াখালীতে অভাবের তাড়নায় গৃহবধূর আত্মহত্যা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত গৃহবধূ শিরিন আক্তার (২২) উপজেলার জাহাজমারা ইউনিয়নের কেন্জাখালী গ্রামের সহিদুলের স্ত্রী এবং ওই গ্রামের বাহার উদ্দিনের মেয়ে। গতকাল রোববার দুপুর ৩ টার দিকে উপজেলার জাহাজমারা ইউনিয়নের জাহাজমারা গ্রামের বাবার বাড়িতে আত্মহত্যা করে ওই গৃহবধূ।      

    এসআই মাসুদ আলম ও স্থানীয়রা জানায়, ৮ বছর আগে ঢাকা মানিকগঞ্জের সিংগাইর এলাকার দিনমজুর সহিদুলের সঙ্গে পারিবারিক ভাবে বিয়ে হয় শিরিনের। দুই সন্তানের জননী শিরিন বিয়ের পর থেকে বাবার বাড়িতে থাকত। তাদের অভাবের সংসার।  তাঁর স্বামী চট্রগ্রামের একটি ইটভাটায় শ্রমিক হিসেবে কাজ করে। কয়েক দিন আগে স্বামীর কাছে মুঠোফোনে সংসারের খরচের টাকা চায় শিরিন। তখন স্বামী তাকে  জানায় আমার কাছে টাকা নেই। দুই দিন অপেক্ষা কর।  দুই দিন পরে টাকা দেব। একপর্যায়ে অভাবের তাড়নায় রাগের বসবতি হয়ে আত্মহত্যা করে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। পরে বাড়ির লোকজন একা ঘরের বারান্দায় দাঁড়িয়ে ছোট দুই শিশুকে কাঁদতে দেখে ঘরে গিয়ে দেখে শিরিনের মরদেহ ঝুলছে। 

    হাতিয়ার জাহাজমারা তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) মাসুদ আলম পাটোয়ারী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের কোন অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়া মরদেহ দাফনের প্রস্তুতি চলছে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ